Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

RG Kar :ডার্বি বাতিল! মেদিনীপুরে পথে ক্রীড়া প্রেমীরা, স্বর উঠল আরজিকরের বিচার চাই

RG Kar : ক্রীড়া প্রেমীরা দাবি তুললেন আরজিকরের বিচার চাই। সেই আওয়াজ ফুটবল (Football) মাঠে গ্যালারির মধ্যে তুলে ধরার কথা ছিল। কিন্তু খেলায় বাতিল করে দেয়। তাই বিচার চাইতে পথে নামলেন ক্রীড়া প্রেমীরা। রবিবার ছিল কলকাতায় ডুরান্ড …

 


RG Kar : ক্রীড়া প্রেমীরা দাবি তুললেন আরজিকরের বিচার চাই। সেই আওয়াজ ফুটবল (Football) মাঠে গ্যালারির মধ্যে তুলে ধরার কথা ছিল। কিন্তু খেলায় বাতিল করে দেয়। তাই বিচার চাইতে পথে নামলেন ক্রীড়া প্রেমীরা। রবিবার ছিল কলকাতায় ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। মোহনবাগান(Mohonbagan)-ইস্টবেঙ্গল(Eastbengal) খেলা মানে আলাদা আবেগ থাকে দুই দলের সমর্থকদের মধ্যে। তবে আগে থেকেই দুই দল মিলে মিশে যেন একাকার হয়ে গিয়েছিল আরজিকরের ঘটনায়। "জাস্টিস ফর আরজিকর"(Justice for R G Kar) স্লোগান তোলার কথা ছিল গ্যালারি জুড়ে। কিন্তু রবিবারের ডার্বি (Durby) ম্যাচ শনিবার বাতিল করে দেয়। বিধাননগরের পুলিশ (Bidhannagar police) কর্তা অনীশ সরকার জানিয়েদেন- খেলার মাঠে নাশকতার ছক ছিল ৷ সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য পেয়ে নাশকতা এড়াতে এই খেলা বাতিল করা হয়েছে ৷ সেই সাথে সাংবাদিক সম্মেলন করে নাশকতার পরিকল্পনা করা একটি অডিও রেকর্ড শোনান সাংবাদিক(journalist) সমক্ষে ৷

 

তাহলেও ম্যাচ বাতিলের কথা ঘোষনা হতেই মাঠে নয়, রাস্তায় নামার কথা ঘোষণা করে দেয় ইস্টবেঙ্গল, মোহনবাগান এমনকি মহামেডান(Mohamedan) ক্লাবের সমর্থকরা। প্রতিবাদ হবে রাস্তায়। রবিবার বিকেলে কলকাতায় মিছিলের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে মিছিল দেখা গিয়েছে। মেদিনীপুর শহরেও(Midnapur town) সন্ধ্যায় মিছিল করে ক্রীড়া প্রেমী মানুষজন। শহরের বিদ্যাসাগর(Vidyasagar) মূর্তির পাদদেশ থেকে মশাল হাতে মিছিল শহর পরিক্রমা করে। তবে অনেকেই মনে করছেন, ডার্বি ম্যাচ বাতিল হওয়ায় ফুটবলের তিন প্রধান দলের সমর্থকদের পথে নামতে সুযোগ করে দিয়েছে। খোদ মোহনবাগান অধিনায়ক পর্যন্ত রাস্তায় নেমেছেন কলকাতায়(kolkata)। ফুটবল ফেডারেশন (Football Fedaration) সভাপতি কল্যাণ চৌবে রাস্তায় নেমেছেন। পুলিশ যে সমস্ত সমর্থকদের আটক করেছিলেন তাদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

তবে আরজিকর ইস্যুতে পশ্চিম মেদিনীপুর (Paschim medinipur) এখনও চরম দুরবস্থায় ৷ মেদিনীপুর শহরে জেলা তৃণমূলের(TMC) পক্ষ থেকে প্রতিবাদী অবস্থান বিক্ষোভ হয়েছে ৷ দাবি উঠেছে- দোষীদের শাস্তি সহ বিরোধীদের কুত্সা বন্ধ করতে হবে ৷ অন্যদিকে –জুনিয়ার ডাক্তারদের ধর্না অবস্থান চলার কারনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে(Medinipur Medical college Hospital) চিকিত্সা পরিষেবা অনেকটাই অস্বাভাবিক ৷ তবে মাঝে মধ্যেই সিনিয়ার চিকিত্সকদের উপস্থিতির কারনে এমার্জেন্সি পরিষেবা অনেকটাই পাওয়া গিয়েছে রবিবার ৷ তবে সব ওয়ার্ডে পরিষেবা স্বাভাবিক নেই বলেই দাবি রোগীদের ৷ অন্যদিকে বন্ধ রয়েছে মেদিনীপুর হাসপাতালের আউটডোর(Outdoor Facility) বিভাগ ৷ ফলে অনেক মানুষই জেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সমস্যাতে পড়ছেন ৷ 

কোন মন্তব্য নেই