Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Avisekh Banerjee : অভিষেকের জনসংযোগে জেলায় জেলায় বিশৃঙ্খলা, পশ্চিম মেদিনীপুরে মসৃন রাখতে চার দফায় বৈঠক তৃণমূলের

মেদিনীপুর: রাজ্যজুড়ে যে জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক ব্যানার্জি, তাতে জনপ্রতিনিধি তালিকা তৈরীর ভোটাভুটিতে বিশৃঙ্খলা ঘটছে। সেই অস্বস্তি কাটাতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রস্তুতি শুরু হলো মেদিনীপুরে। মেদিনীপুর সার্কিট …

 

মেদিনীপুর: রাজ্যজুড়ে যে জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক ব্যানার্জি, তাতে জনপ্রতিনিধি তালিকা তৈরীর ভোটাভুটিতে বিশৃঙ্খলা ঘটছে। সেই অস্বস্তি কাটাতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রস্তুতি শুরু হলো মেদিনীপুরে। মেদিনীপুর সার্কিট হাউসে প্রথম প্রস্তুতি বৈঠক সারলেন মানস ভূঁইয়া সহ নেতারা। মানুষ জানালেন-" কয়েকদিনের মধ্যে আরও তিনটি বৈঠক করতে নির্দেশ দেওয়া হয়েছে।"

সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষের দিকে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসংযোগ যাত্রা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম হয়ে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পথে প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সংখ্যাধিক্য ওই কেশিয়াড়িতেই রয়েছে। তাই সেখানেই রাত্রি বাসের পরিকল্পনা রয়েছে অভিষেক ব্যানার্জির। হবে সমাবেশও। এরপর খড়গপুর গ্রামীণ, শালবনি হয়ে ঘাটাল পরিক্রমা করে পূর্ব মেদিনীপুরে প্রবেশ করবে তার জনসংযোগ যাত্রা। 

সেখানেই একটা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুরেও দলের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে। তাই সেই বিষবাষ্প আগে থেকেই বের করে দেওয়ার লক্ষ্যে চার দফায় বৈঠকে জেলা তৃণমূল। প্রথম দফার বৈঠক হলো রবিবার মেদিনীপুর শহরের সার্কিট হাউসে। যেখানে মানুস রঞ্জন ভুইয়া ছাড়াও ছিলেন বিধায়ক হুমায়ুন কবীর, শ্রীকান্ত মাহাতো, অজিত মাইতি ও অন্যান্যরা। বৈঠকে আরো তিনটি প্রস্তুতি বৈঠকের নির্দেশ দিয়েছেন মানস ভূঁইয়া।

এদিন মানস রঞ্জন ভুইয়া বলেন-" প্রাথমিক প্রস্তুতি বৈঠক হলো। এরপর ৬ মে মেদিনীপুরের প্রদ্যত স্মৃতি সদনে বৃহৎ আকারে জেলার সমস্ত নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক হবে। তারপরে ঘাটালে একটি ও ডেবরাতে একটি মহিলাদের নিয়ে প্রস্তুতি বৈঠক হবে।"

সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা প্রসঙ্গে খোলাসা করে না বললেও মানস বাবু বলেন-" অভিষেক ব্যানার্জি যে নতুন রাজনৈতিক দর্শন শুরু করেছেন তা অভাবনীয়। নতুন এই উদ্যোগ সফল করতে টুকটাক বিশৃঙ্খলা হতেই পারে। এটা কোন সমস্যা নয়। তবে এই ভোটের আগে ভোট প্রক্রিয়া দ্বারা বিরোধীদের আমরা মুখ বন্ধ করে দিতে পারি।" 

এদিন মেদিনীপুর শহরে আরো একটি প্রস্তুতি বৈঠক করেছেন তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে নিয়ে। বৈঠকে কর্মীদের নির্দেশ দেন-" বিরোধী কর্মী সংগঠন বিভিন্ন স্থানে আমাদের দলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। অবিলম্বে তার মোকাবিলায় আমাদের মাঠে নামতে হবে। ইতিমধ্যেই আমরা যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিলাম তা অনেকটাই হয়েছে। রাজ্যের সমস্ত অফিস কার্যালয়গুলিতে আমাদের সংগঠন সক্রিয়ভাবে যাতে অংশ নিয়ে বিরোধী সংগঠনকে মোকাবিলা করতে পারে তার জন্য প্রস্তুত হতে হবে। "

এদিন বিজেপি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেও বিভিন্ন মন্তব্য করেছেন তিনি। বিরোধীদেরও বিভিন্নভাবে জবাব দিয়েছেন।


 

কোন মন্তব্য নেই