Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Toto-Auto : ব্যাটারি বাঁচাতে রাতের অন্ধকারে পথবাতিতেই টোটো চলাচল, টোটো দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পরে রাতই পুলিশের অভিযান

মেদিনীপুর: মেদিনীপুর শহরে টোটোর সংখ্যা অধিকের কারণে যানজট সমস্যা, যাত্রী দখল নিয়ে অটো টোটো সংঘর্ষ ছিলোই, এবার টোটোর কারণে দুর্ঘটনা মেদিনীপুর শহরে। যুবকের মৃত্যুর পরেই অভিযান শুরু হলো পুলিশের। সন্ধ্যার পর হেডলাইট না জ্বালিয়ে রাস…

 

মেদিনীপুর: মেদিনীপুর শহরে টোটোর সংখ্যা অধিকের কারণে যানজট সমস্যা, যাত্রী দখল নিয়ে অটো টোটো সংঘর্ষ ছিলোই, এবার টোটোর কারণে দুর্ঘটনা মেদিনীপুর শহরে। যুবকের মৃত্যুর পরেই অভিযান শুরু হলো পুলিশের। সন্ধ্যার পর হেডলাইট না জ্বালিয়ে রাস্তার আলোতে টোটো যাতায়াত। ব্যাটারি বাঁচানোর লক্ষ্যে চালকদের এই পন্থার বিরুদ্ধে পুলিশ নামল পথে। আটক করে জরিমানা হলো বহু টোটোকে।

 

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে চার হাজারের বেশি টোটো প্রতিদিনই যাতায়াত করে। যার মধ্যে শহরে অনুমোদিত টোটো রয়েছে প্রায় এক হাজার। অতিরিক্ত টোটো অনুমতি ছাড়াই শহরের বাইরে থেকে এসেও যাত্রী তুলে ব্যবসা করতে শুরু করেছে। এর জেরে যাত্রী দখল নিয়ে অটো টোটো সংঘর্ষের ঘটনা বহুবার ঘটেছে। যানজট দুর্ঘটনা লেগেই থাকে। শনিবার বিকেলের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে সাইড করার সময় বাইক আরোহীর সংঘর্ষের ঘটনা ঘটে টোটোতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। আশংকাজনক আরো এক। এরপরই নড়ে বসে পৌরসভা ও পুলিশ।

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন-" প্রচুর পরিমাণে টোটো রয়েছে যারা অনুমতি ছাড়াই শহরে প্রবেশ করছে। পার্কিং স্থান ছাড়াও যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। যে কারণে এই দুর্ঘটনা। আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।"

পুলিশ ও পৌরসভা জানতে পারে, দুর্ঘটনার আরো একটি অন্যতম কারণ টোটো তে হেডলাইট না জ্বালানো। সন্ধ্যের পর মেদিনীপুর শহরে বেশিরভাগ টোটোই হেডলাইট না জ্বালিয়ে রাস্তায় যাত্রী নিয়ে ঘোরাফেরা করে। রাস্তার আলোতেই যাতায়াত করে টোটোর ব্যাটারি বাঁচানোর চেষ্টা করে তারা। যাতে আরো বেশি পরিমাণে যাত্রী নিয়ে ব্যবসা করতে পারে তারা।

শনিবার রাত আটটার পর মেদিনীপুর শহরে এমন বহু টোটোকে আটক করল কোতোয়ালি থানার পুলিশ। আটক করে মোটা জরিমানাও করা হয়েছে। যারা হেডলাইট না জ্বেলে টোটো নিয়ে রাস্তায় যাতায়াত করছিল।

কয়েকজন টোটো চালক জানায়-" ব্যাটারি বাঁচাতে গিয়েই তারা গাড়ির হেডলাইট জ্বালাচ্ছেন না।"আপাতত দুর্ঘটনা কমাতে মেদিনীপুর শহরে পুলিশ ও পৌরসভার যৌথ অভিযান শুরু হল শনিবার থেকে।



কোন মন্তব্য নেই