Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Live: মেদিনীপুরের রাস্তায় ছড়িয়ে বহু সিরাপের খালি বোতল, মাদ-গাঁজা-র পরে যুবরা মেতে কফ সিরাপের নেশাতে,

মেদিনীপুর:  বুধবার সকাল থেকে বহু কফ সিরাফের খালি বোতল পড়ে থাকতে দেখা গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও কংগ্রেস কার্যালয়ের সামনের গলিতে ৷যা শহরের যুবরা নেশার জন্য ব্যাবহার করছে বলে দাবি শহরবাসীর ৷ জেলা কংগ্রেস কার্যালয় ও মেডিক্যাল ক…

 

মেদিনীপুর:  বুধবার সকাল থেকে বহু কফ সিরাফের খালি বোতল পড়ে থাকতে দেখা গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও কংগ্রেস কার্যালয়ের সামনের গলিতে ৷যা শহরের যুবরা নেশার জন্য ব্যাবহার করছে বলে দাবি শহরবাসীর ৷ জেলা কংগ্রেস কার্যালয় ও মেডিক্যাল কলেজ এর মাঝে বুধবার সকাল থেকে এমন বহু সিরাফের বোতল পড়ে থাকতে দেখে অনেকেই মাদকাশক্তদের বাড়াবাড়ি হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷

পশ্চিম মেদিনীপুর জেলাতে মাদকাশক্তদের বিরুদ্ধে বিভিন্ন অবিযান পুলিশ করেছে বিভিন্ন পদ্ধতিতে ৷ তাতে ফল খুব বেশি নয় ৷ প্রতিদিনই মেদিনীপুর শহরের কলেজ মাঠ ও অলিগলিতে মদের ভাঙা বোতল পড়ে থাকা,নেশাশক্তহয়ে ঘোরে পড়ে থাকা দেখা যায় ৷ তবে এবার মেদিনীপুর শহরের যুবরা কফ সিরাপ দিয়ে নেশাতে আশক্ত হওয়ার প্রবনতা বেড়েছে ৷ বুধবার সকাল থেকে মেদিনীপুরের শহরের বিদ্যাসাগর হল রোডে তারই প্রমান স্বরুপ বহু কফ সিরাপের বোতল পড়ে থাকতে দেখা যায় ৷ অনেকেই তা দেখে চমকে গিয়েছেন ৷

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা মেদিনীপুর পৌরসভার কাউন্সিলার মহম্মদ সাইফুল বলেন- ঔষধ দোকানদারদের মুনাফা করার সুযোগ নিয়ে শহরের যুবরা এই মারন নেশাতে আশক্ত হতে শুরু করেছে ৷ মদ গাঁজার পরে কফ সিরাফ সেবন করেও নেশাশক্ত হচ্ছে তাঁরা ৷ পুলিশ প্রশাসনকে অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন রয়েছে ৷  



কোন মন্তব্য নেই