চাঁদড়া: সারাদিন ধরে লোকালয় সংলগ্ন জঙ্গলে ডেরা বেঁধেছিল দাঁতাল৷ জেলার গড়বেতায় হাতির হামলাতে মৃত্যুর কথা স্মরন করিয়ে সাবধান করতে শুরু করেছিল বনদফতরও৷ তারপরও ভিড় করেছিল উৎসুক জনতা। দুর্ঘটনার আশংকা করে বারবার মাইকিং করেছিল বন দফতর…
চাঁদড়া: সারাদিন ধরে
লোকালয় সংলগ্ন জঙ্গলে ডেরা বেঁধেছিল দাঁতাল৷ জেলার গড়বেতায় হাতির হামলাতে মৃত্যুর কথা স্মরন করিয়ে সাবধান করতে শুরু করেছিল বনদফতরও৷ তারপরও ভিড়
করেছিল উৎসুক জনতা। দুর্ঘটনার আশংকা করে বারবার মাইকিং করেছিল বন দফতর। সেই আশংকা
সত্যি হলো! দলছুট হাতির হানায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। কমল সিং নামে এক
ব্যাক্তিকে আশঙ্কাজনক অবস্থায় কেশাশোল থেকে উদ্ধার করলেন স্থানীয়রা৷
ঘটনাটি রবিবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর সদরের চাঁদড়ার কেশাশোলে। ওই ব্যক্তির নাম কমল সিং (বয়স আনুমানিক 56 বছর)। বাড়ি ওই এলাকায়। জানা গিয়েছে, একটি দলছুট হাতি সকাল থেকে ওই জঙ্গলে আশ্রয় নেয়। বন দফতর ও হুলা টিম সরানোর চেষ্টা করলেও উৎসুক জনতার বাধায় সরাতে পারেনি হাতিটিকে।সকাল থেকেই বনকর্তারা হুলাপার্টিকে নিয়ে মাইকিং করে মানুষকে সাবধান করার সাথে সাথে হাতিকে সরানোর চেষ্টা করেছে ৷ মানুষের ভীড়ে সম্ভব হয় নি৷ সারাদিনের পর সন্ধ্যার মুখে ফের হাতিটিকে সরানোর চেষ্টা করে। সেই সময় স্থানীয় অনেকের সঙ্গে কমল বাবু ওই জঙ্গলের ভেতরে গিয়েছিলেন হাতি দেখতে। হঠাত্ হাতিটি তাড়া করলে বাকিরা পালাতে সক্ষম হলেও কমল বাবু পালাতে পারেন নি৷ কমল বাবুকে শুঁড়ে ধরে আছাড় মেরে একটি পায়ের ওপর হাতিটি পা তুলে দেয়।
উপস্থিত হুলা
টিমের সদস্যরা হাতিটিকে সরিয়ে তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ওই
ব্যক্তি হাতি দেখতে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিল। যে কারণে দৌড়াতে পারেনি। এদিন
সকাল থেকে বন দফতর এলাকায় মাইকিং করলেও হুঁশ ফেরেনি স্থানীয়দের একাংশের।

কোন মন্তব্য নেই