চন্দ্রকোনা: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পিংলাস গ্রামের । স্থানীয় সূত্রে জানাযায়, পিংলাস এলাকার বাসিন্দা বিশ্বরূপ দলুই নামে এক ব্যক্তির বাড়িতে রবিবার দুপুরে নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে …
চন্দ্রকোনা: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পিংলাস গ্রামের । স্থানীয় সূত্রে জানাযায়, পিংলাস এলাকার বাসিন্দা বিশ্বরূপ দলুই নামে এক ব্যক্তির বাড়িতে রবিবার দুপুরে নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। কিন্তু এদিন ওই পরিবারের সদস্যরা কেউ ছিলেন না বাড়িতে,তারা প্রত্যেকেই দিঘাতে পিকনিক করতে গিয়েছিল।ভয়ংকর আগুন দেখে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার খবর দেওয়া হয়েছে বিশ্বরূপ দলুইকে। স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুনটি লেগেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়।
ঘটনায় শোকের ছায়া এলাকায়। কারণ ওই বাড়িতে বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সাধারণ কৃষক পরিবারটি তেমন সচ্ছল নয় । ফলে পিকনিক থেকে ফিরে এসে সর্বস্ব খাওয়াতে হবে পরিবারটিকে।
কোন মন্তব্য নেই