Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack: বর্ষবরনের রাতে আলুর জমিতে হাতি,গ্রামবাসীদের সঙ্গে তাড়াতে গিয়ে হাতির হামলাতে মারা পড়লেন চাষী,ক্ষোভ স্থানীয়দের

শালবনি : ফের হাতির হামলাতে মৃত্যুর ঘটনা৷ এবার মৃত্যুর ঘটনা পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার জলহরিতে মৃত্যু হল শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ ৷ চাষীদের আলুর জমিতে হাতি নেমেছে জানতে পেরে সেখানে গ্রামবাসীরা তাড়াতে হাজির হয়েছিল ৷ অন্ধকা…

 

শালবনি : ফের হাতির হামলাতে মৃত্যুর ঘটনা৷ এবার মৃত্যুর ঘটনা পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার জলহরিতে মৃত্যু হল শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ ৷ চাষীদের আলুর জমিতে হাতি নেমেছে জানতে পেরে সেখানে গ্রামবাসীরা তাড়াতে হাজির হয়েছিল ৷ অন্ধকারে সঠিক বুঝতে না পেরে হাতির সামনেই চলে গিয়েছিলেন এক ব্যাক্তি ৷ হাতি তাকে ধরে শুঁড়ে আছড়ে পিষ্ঠ করে মেরে ফেলে আলুর জমিতেই ৷ অনেক পরে তাঁর নিথর দেহ উদ্ধার করেন গ্রামবসারী ৷ খুনের পরেও হাতিটি দাপিয়ে বেড়িয়েছে এলাকায় ৷

বর্ষবরণের আগেই এই হাতির হানায় মৃত্যু। ঘটনাটি শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের জলহরি এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রশান্ত রানা (৪৫)। বাড়ি জলহরি গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, একটি দলছুট হাতি ওই গ্রামের আলু জমিতে নেমে পড়ে সন্ধ্যা বেলা। খেয়ে পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে অনেকটি জমির ফসলগ্রামবাসীরা সেই হাতি থেকে ফসল বাঁচাতে অনেকেই বেরিয়েছিলেন একত্রিত হয়ে৷ সেই সময় স্থানীয় অনেকের সঙ্গে প্রশান্তও গিয়েছিল হাতি তাড়াতে। অন্ধকারে হাতির অবস্থান সঠিক বুঝতে না পেরে গ্রামবাসীরা একটা সময় হাতির সামনে হাজির হয়ে গিয়েছিল ৷ ওই সময় হাতি উল্টে মানুষজনকে তাড়া করলে অন্যান্যরা পালাতে সক্ষম হলেও প্রশান্ত পড়ে যায়। তাকে শুঁড়ে ধরে মাটিতে আছড়ে মেরে ফেলে হাতি ৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর যায় স্থানীয় বনদপ্তরে। হাতির হানায় মৃত্যু ছাড়াও এবং কয়েক দিন আগে দলছুট দাঁতালের হানায় বাড়ি ভাঙার ঘটনায় ক্ষিপ্ত মানুষজন। ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে পিড়াকাটা পুলিশ ফাঁড়িতেও খবর দেওয়া হয় বন দফতর থেকে।গ্রামবাসীদের সহযোগীতা নিয়ে পুলিশ ও বনদফতর দেহ উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন বনকর্মীরা।



কোন মন্তব্য নেই