Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

PMAY :আবাস প্লাস তালিকা চূড়ান্ত করার আগে গ্রাম সংসদ সভা,তালিকা প্রকাশের দাবি করতেই উত্তেজনা, বন্ধ হল সভা

চন্দ্রকোনা: রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও আবাস প্লাস তালিকার চূড়ান্ত সার্ভে চলছে। স্থানীয় স্তরে তালিকার যাচাই পর্ব শেষ করে জমা করতে হবে ব্লক অফিসে। তার জন্য বৃহস্পতিবার বিকেলে চন্দ্রকোনার মনোহরপুর গ্রাম পঞ্চ…

 

চন্দ্রকোনা: রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও আবাস প্লাস তালিকার চূড়ান্ত সার্ভে চলছে। স্থানীয় স্তরে তালিকার যাচাই পর্ব শেষ করে জমা করতে হবে ব্লক অফিসে। তার জন্য বৃহস্পতিবার বিকেলে চন্দ্রকোনার মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার আয়োজন করা হয়েছিল। উপভোক্তাদের নাম সেখানে যাচাই পর্ব হচ্ছিল। সেই সভাতেই স্থানীয় বাসিন্দারা দাবি করেন-'উপভোক্তাদের সবার নামের তালিকা প্রকাশ করা হোক।' তাতেই অস্বস্তিতে আধিকারিকরা। ওই হট্টগোল উত্তেজনায় বন্ধ হয়ে গেল গ্রাম সভা। উপ-প্রধানের দাবি-" বিরোধী রাজনৈতিক দলের পরিকল্পিত উত্তেজনা।"

চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের এই সভার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার বিকেলে। নিয়ম অনুসারে তালিকার চূড়ান্ত সার্ভে রিপোর্ট ব্লক অফিসে জমা দেওয়ার আগে গ্রাম সংসদ সভা করতে হবে। সেখানে উপভোক্তাদের ডেকে যাচাই করতে হয়। সেই যাচাই পর্বের জন্যই এই সংসদ সভার আয়োজন করা হয়েছিল। গ্রামের বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। ব্লক অফিসের কয়েকজন আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান।

ওই যাচাই করবে গ্রামবাসীরা একটা অংশ দাবি করেন-'কারা এই বাড়ি পাচ্ছেন তাদের বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করে দেওয়া হোক। তাহলে সকলেই পরিষ্কার হয়ে যাবেন।' এতেই বেঁকে বসেন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তারা জানিয়ে দেন 'এই তালিকা প্রকাশের একটি আর তাদের মধ্যে নেই।'তখনই দাবী করা গ্রামবাসীরা বলেন-" এই তালিকা দুর্নীতিতে ভরা। পক্ষপাত দুষ্ট। প্রকৃত নাম তালিকা প্রকাশ হলেই সেগুলি প্রকাশ্যে চলে আসবে। সেই ভয়ে প্রকাশ হচ্ছে না।"

স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত মাঝি বলেন-" বুথে বুথে তালিকা দিতে বলেছিলাম। কারচুপি করা তালিকা প্রকাশ করতে ভয় পাচ্ছেন ওনারা। যারা সার্ভে করতে গিয়েছিলেন তাদের যোগ সাজোশেই সেই অপেক্ষাকৃত ধনীরা, সেই বাড়ির তালিকায় রয়েছেন। মেদিনীপুরে বড় বাড়ি রয়েছে, গ্রামে মাটির বাড়ি দেখিয়ে বাড়ির আবেদন করে ফেলেছেন। এটা পুরোপুরি দুর্নীতি পূর্ণ তালিকা।" 

গ্রামের অপর বাসিন্দাদের একটা অংশ বলেন -" তালিকা জমা দেওয়ার আগে চূড়ান্ত তালিকা গ্রামবাসীদের কাছে প্রকাশ করতে হবে। না হলে আমরা মানবাধিকার কমিশনে যাব।"এই ধরনের বাক-বিতণ্ডার জেরে শেষ পর্যন্ত গ্রাম সভা এক প্রকার বন্ধ হয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপস্থিত উপপ্রধান সঞ্জয় আধিকারিক। তিনি বলেন-" বিশেষ রাজনৈতিক দলের লোকজন পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করেছে। চূড়ান্ত তালিকা প্রকাশ করার এক্তিয়ার আমাদের নেই। তবে আমরা সভার কাজ করেছি।"




কোন মন্তব্য নেই