কেশপুর: কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরো চরমে। এবার ব্লক তৃণমূল কার্যালয়ে দুই পক্ষই তালা ঝুলিয়ে দিল শনিবার বিকেল থেকে। অসস্তিতে পড়ে কর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন জেলা কো-অর্ডিনেটর।পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অঞ্চল তৃণমূল সভাপ…
কেশপুর: কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরো চরমে। এবার ব্লক তৃণমূল কার্যালয়ে দুই পক্ষই তালা ঝুলিয়ে দিল শনিবার বিকেল থেকে। অসস্তিতে পড়ে কর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন জেলা কো-অর্ডিনেটর।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অঞ্চল তৃণমূল সভাপতি নির্বাচনকে ঘিরে কয়েকদিন ধরেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে চরম গন্ডগোল চলছিল। দফায় দফায় বৈঠকে বসে তৃণমূলের জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব সমাধানের চেষ্টা করছিলেন। অন্যদিকে খড়গপুর পৌরসভা এলাকাতেও তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছিল। দুই দিক কোনভাবে সামাল দিয়ে শেষ পর্যায়ে হাজির হয়েছিল জেলা তৃণমূল ও রাজ্য তৃণমূলের নেতারা। এর মাঝে শনিবার বিকেলে নতুন বিড়ম্বনা কেশপুরে। কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজা অনুগামী ও উল্টো দিকে আরও একটি গোষ্ঠী একে অপরের মতপার্থক্যে ব্লক তৃণমূল কার্যালয়ে দুভাবে তালা ঝুলিয়ে দেয় শনিবার বিকেল থেকে।
এ বিষয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি চরম হুঁশিয়ারি দিয়েছেন দুই পক্ষেরই নেতাকর্মীদের। তিনি জানান এই ধরনের দল বিরোধী কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই