Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Dilip Ghosh:পঞ্চায়েত নির্বাচনের আগে মাওবাদী উপদ্রুত পিড়াকাটা এলাকায় কর্মী বৈঠকে দিলীপ ঘোষ, ভয় কাটিয়ে মাঠে নামার বার্তা কর্মীদের

শালবনী: কয়েক সপ্তাহ আগেই জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত পিড়াকাটা এলাকাতে সভা করেছিল বামেরা। সেই এলাকাতেই পঞ্চায়েত নির্বাচনী কর্মী বৈঠক সারলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এক সময় মাওবাদী উপ…

 


শালবনী: কয়েক সপ্তাহ আগেই জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত পিড়াকাটা এলাকাতে সভা করেছিল বামেরা। সেই এলাকাতেই পঞ্চায়েত নির্বাচনী কর্মী বৈঠক সারলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এক সময় মাওবাদী উপদ্রুত পিড়াকাটা এলাকাতে কর্মীদের বৈঠক করে সাহস যোগালেন নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য। কোন কোন ইস্যুতে প্রচার করতে হবে তাও জানিয়ে দিলেন।

সাংবাদিকদের সামনে এদিন একাধিক বিষয়ে উত্তর দিয়েছেন। অনুব্রত মণ্ডল এর আদালতে প্রভাবশালী তকমা প্রসঙ্গে বলেন-

"অনুব্রত মণ্ডল অবশ্যই প্রভাবশালী। যার বাড়িতে গিয়ে ডি এম এস পি আর সামনে বসে থাকেসে অবশ্যই প্রভাবশালী। যার কথায় পুলিশের পরিবর্তন হয়নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয় খাদান গরু পাচার চলেসবই চলে ওনার ইশারায়। তাহলে তার চেয়ে প্রভাবশালী কেউ হতে পারে না।"

মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত সাহা বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন-" দেশের সুরক্ষার জন্য ও আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকটি হচ্ছে। এটি বিভাগীয় মিটিং। ফলে মিটিংয়ে কি হয়েছে সেটা উনারাই বলতে পারবেন।"

বিজেপির সঙ্গে অমিত শাহের বৈঠক প্রসঙ্গে জিজ্ঞাস করা হলে দিলীপ ঘোষ বলেন-" উনি বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছিলেন। সিপিএম বিজেপি তৃণমূল কেমন চলছে সবটাই জানতে চেয়েছেন। আমাদের নেতাকর্মীরা এসব বিষয়ে তথ্য দিয়েছেন।"

খয়রাশোলের ইসকন মন্দিরে আগুন লেগে যাওয়ার প্রসঙ্গে বলেন -" কেন এটা হল এটা তদন্ত করা হোক"


আবাসের তালিকা প্রসঙ্গে তিনি বলেন -" তালিকায় অনেক গরমিল করা হয়েছে। আমাদের অনেক যোগ্য লোকের নাম বাদ দেওয়া হয়েছে আমরা দেখিয়েছিকেশিয়াড়িতেই প্রায় সাড়ে চারশ গরীব মানুষের নাম্বার দিয়েছে ওরা। কাজেই এই তালিকা পরিবর্তন করে নতুন করে সার্ভে করে নাম আনতে হবে। কারণ দেখেছি দিল্লিতে তালিকায় নাম রয়েছে এখানে তালিকায় বাদ দেওয়া হয়েছে।"

তালিকা প্রসঙ্গে আরো বলেন-" সামনের পঞ্চায়েত নির্বাচনে এই আবাস তালিকায় গড়মিল ও কারচুপি প্রভাব ফেলবে।"

কোন মন্তব্য নেই