মেদিনীপুর: ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা ও যৌননির্যাতনের অভিযোগে এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল মেদিনীপুর পকসো আদালত।সেই সাথে আরও ৫ হাজার টাকা জরিমানা ঘোষনা করা হয়েছে অভিযুক্তের কাছে ৷ আদালতের নির্দেশে প…
মেদিনীপুর: ৬ বছরের শিশু
কন্যাকে ধর্ষণের চেষ্টা ও যৌননির্যাতনের অভিযোগে এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল মেদিনীপুর পকসো আদালত।সেই
সাথে আরও ৫ হাজার টাকা জরিমানা ঘোষনা করা হয়েছে অভিযুক্তের কাছে ৷ আদালতের নির্দেশে
প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপুরনও পাচ্ছে ৷
ঘটনাটি ২০১৬ সালের ১ এপ্রিল গড়বেতা এলাকায়।
নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬
এবং ৫১১ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করে গড়বেতা থানার পুলিশ। দীর্ঘ ৬ বছর ধরে
চলে বিচার প্রক্রিয়া। ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর অবশেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত
করেন বিচারক।
জানা গিয়েছে, ওই এলাকার
প্রতিবেশী যুবক মিঠুন করন ওই শিশুকন্যাকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা
করে বলে অভিযোগ ওঠে। শিশুকন্যার চিৎকার
শুনে ছুটে আসেন তার মা। মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রামীণ
হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি
করে। ১২ দিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুকন্যাটি। ওই ঘটনায় অভিযুক্ত মিঠুন
করণকে গ্রেফতার করে মামলা চলছিল ৷ গত শুক্রবার বিচারক দোষী
সাব্যস্ত করেন অভিযুক্তকে৷ সোমবার ২০ বছরের সশ্রম কারাদণ্ডের
সাজা ঘোষণা করলেন মেদিনীপুর পকসো আদালতের বিচারক তানিয়া ঘোষ। একই সঙ্গে ওই
আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্যাতিতা শিশুর ভবিষ্যতের
জন্য ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
পকসো কোর্টের সরকারি আইনজীবী গৌতম মল্লিক বলেন, ‘‘শুক্রবার দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর আসামি মিঠুন করণকে দোষী
সাব্যস্ত করেন বিচারক। সোমবার আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ও ৫ হাজার
টাকা জরিমানা ঘোষণা করেছেন বিচারক।"

কোন মন্তব্য নেই