Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack:খাবারের খোঁজে ফের মাটির বাড়িতে হামলা, হাতির হানায় দেওয়াল চাপা পড়া বৃদ্ধাকে উদ্ধার আশঙ্কা জনক অবস্থায়

শালবনি: ফের খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে লোকালয়ে হামলা হাতির পালের। মাটির বাড়ি ভেঙে খাবার খোঁজার চেষ্টা। ভাঙা দেওয়ালের চাপা পড়লেন ঘুমন্ত বৃদ্ধা। গুরুতর জখম বৃদ্ধাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্ত…

 

শালবনি: ফের খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে লোকালয়ে হামলা হাতির পালের। মাটির বাড়ি ভেঙে খাবার খোঁজার চেষ্টা। ভাঙা দেওয়ালের চাপা পড়লেন ঘুমন্ত বৃদ্ধা। গুরুতর জখম বৃদ্ধাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার রাতেই। ওই বৃদ্ধার নাম মালতী হাঁসদা(৬৩)। ঘটনাটি শালবনীর পাড়ুরাইমা এলাকায় বুধবার রাত একটা নাগাদ।

 জমি থেকে ধান বাড়িতে তুলে নিতেই বাড়ি গিয়ে খাবারের খোঁজে হামলা দাঁতালের। সম্প্রতি চাঁদড়া রেঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই হাতির হানায় বাড়ি ভাঙার ঘটনা ঘটছে। বন দফতর থেকে জানা গিয়েছে, দলছুট একটি দাঁতাল হাতির হানায় বাড়ি ভাঙার ঘটনা ঘটছে। বুধবার রাতে পাড়ুর আইমা এলাকায় একটি বাড়িতে খাবারের খোঁজে মাটির দেওয়াল ভেঙে ফেলে। ভেতরে শুয়েছিলেন বৃদ্ধা মালতী হাঁসদা। দেওয়াল চাপা পড়ে তিনি চিৎকার করেন। স্থানীয়রা বুঝতে পেরে ছুটে এসে অনেক চেষ্টা করে হাতিটিকে অন্যত্র সরিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। খবর যায় চাঁদড়া রেঞ্জে। বনকর্মীরা এসে তাকে নিয়ে গিয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করেন। কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।

প্রতিদিনই কোন না কোন বাড়িতে হামলা ও হাতির এই খাবার খোঁজার চেষ্টাতে আতঙ্ক তৈরি হয়েছে শালবনি ও মেদিনীপুর সদরের জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে। যেহেতু জঙ্গলে ও মাঠে কোন খাবার নেই তাই এই হামলা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা


কোন মন্তব্য নেই