Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Accident:ভুবনেশ্বর এইমস-এ রোগী দেখিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, মৃত্যু হল রোগীর, আহত ৬

দাঁতন: ভুবনেশ্বরে AIMS থেকে রোগী নিয়ে কেশপুরের মুগবাসান ফেরার পথে বাংলা উড়িষ্যার সীমান্ত উড়িষ্যার জলেশ্বর এর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাকের পিছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের। ঘটনাস্থলে দুর্ঘটনায় মৃত এক, আহত ছয়। আহতদের উদ্ধার …

 


দাঁতন: ভুবনেশ্বরে AIMS থেকে রোগী নিয়ে কেশপুরের মুগবাসান ফেরার পথে বাংলা উড়িষ্যার সীমান্ত উড়িষ্যার জলেশ্বর এর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাকের পিছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের। ঘটনাস্থলে দুর্ঘটনায় মৃত এক, আহত ছয়। আহতদের উদ্ধার করে কি করা হলো ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 

জানা গেছে কেশপুরের মুগবাসান এলাকা থেকে এক রোগী সেখ ইরশাদ আলি-কে ভুবনেশ্বরে AIMS চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল গত রবিবার। সেখান থেকে ফেরার পথে মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি জলেশ্বর এর কাছে বাংলা উড়িষ্যার সীমান্তে একটি মাল বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মেরে দুর্ঘটনা গ্রস্ত হয়। ঘটনার স্থলে মৃত্যু হয় রোগী ইরশাদ আলি-র, আহত বাকি ছয়। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতদের আত্মীয় সেখ নুরুল হক বলেন-" যে রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য তার মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। বাকি ৬ জন গুরুতর জখম হয়েছেন। তাদের সবাইকেই ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতদেহ রয়েছে উড়িষ্যার হাসপাতালে।"

কোন মন্তব্য নেই