মেদিনীপুর: গত চার দিনে দুবার নিচু তলার কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন পশ্চিম মেদিনীপুর বিজেপির জেলা শীর্ষ নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে দ্রুত কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন রাজ্য বিজেপির নেতারা। বার…
মেদিনীপুর: গত চার দিনে দুবার নিচু তলার কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন পশ্চিম মেদিনীপুর বিজেপির জেলা শীর্ষ নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে দ্রুত কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন রাজ্য বিজেপির নেতারা। বার্তা দিলেন দিলীপ ঘোষ ও উমেশ রায়।
গত চার দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির কার্যালয়ের ভেতরে বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত কে মারধর করেছিলেন গরবেতার মন্ডল সভাপতি ঠাকুরদাস মিদ্দা। সিসিটিভি তে ধরা পড়া সেই ফুটেজ ভাইরাল হতেই অস্বস্তি জেলা বিজেপির মধ্যে। সেই পরিস্থিতি মেটানোর আগেই ২৪ ঘন্টার মধ্যে গড়বেতায় নিজের এলাকাতে কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র। এমন জটিল পরিস্থিতি তৈরি হয় যে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরপর দুবার এমন রোষের শিকার হয়ে জেলা নেতৃত্বরা কর্মীদের শৃঙ্খলা নিয়ে বৈঠকে বসেন মঙ্গলবার সন্ধ্যায়।
মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ের ভেতরে রুদ্ধদ্বার এই বৈঠক হয়। যেখানে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেতা উমেশ রায় প্রমুখেরা। দুটি ধাপের প্রথম পর্যায়েতে দুদিন ধরে আক্রমণের ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উমেশ রায়। দুই পক্ষের বক্তব্য শুনে রাজ্য নেতৃত্বদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান কর্মীদের।
পরবর্তী ধাপে পঞ্চায়েত নির্বাচনী কর্মী বৈঠক করেন দিলীপ ঘোষ। যেখানে মন্ডল ও বুথস্তরের সক্রিয় কর্মীদের তালিকা খতিয়ে দেখেন তিনি। তাদের কাজ কি হবে এবং পরবর্তীকালে পঞ্চায়েত কর্মী কমিটি কিভাবে কাজ করবে সেসব বিষয়ে আলোচনা করেন দিলীপ ঘোষ।
দুই দিনের কোন্দল বিষয়ে দিলীপ ঘোষ বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন-" রাজ্য নেতৃত্বদের পক্ষ থেকে উমেশ রায় সবার সঙ্গে কথা বলেছেন। রাজ্যস্তরে গিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পরবর্তী পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়া কর্মীদের কমিটি বিষয়ে তালিকা নিয়ে আলোচনা হয়েছে।। "
এদিন সাংবাদিকদের সামনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের বার বারন্ত নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন-"আইআইটি হাসপাতালের সুপার মারা গিয়েছেন ডেঙ্গিতে, তৃণমূলের সাংসদ অপরুপা পোদ্দার এর স্বামী ও সন্তান আক্রান্ত। অথচ ওনারা গিয়েছেন বীরভূমে বাঘ দেখতে। ওনাদের দাবি চিন্তার কিছু নেই। আর কত মৃত্যু হলে ওনারা বিষয়টি সিরিয়াসলি নেবেন জানিনা। "

কোন মন্তব্য নেই