মেদিনীপুর: আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন রুদ্ধদ্বার বৈঠক করছে মেদিনীপুরে, তখন অন্যদিকে জঙ্গলমহলের মহিলাদের নিয়ে পঞ্চায়েতি সভা মহিলা তৃণমূলের। দুই বৈঠকেরই মূল লক্ষ্য ছিল আগামী পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল দখল…
মেদিনীপুর: আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন রুদ্ধদ্বার বৈঠক করছে মেদিনীপুরে, তখন অন্যদিকে জঙ্গলমহলের মহিলাদের নিয়ে পঞ্চায়েতি সভা মহিলা তৃণমূলের। দুই বৈঠকেরই মূল লক্ষ্য ছিল আগামী পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল দখল।
শুক্রবার বেলা বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহল এলাকার মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে একটি পঞ্চায়েতী সভার আয়োজন করা হয়েছিল। সদর ব্লকের কঙ্কাবতী কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়েছিল। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক জুন মালিয়া সহ বিভিন্ন মহিলা নেতৃত্বরা। মূলত এই বৈঠক থেকে জঙ্গলমহলের মহিলা তৃণমূল কর্মীদের নতুন উদ্যম নিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে 'চলো গ্রামে যাই' অভিযানকে সফল করতে আহ্বান জানানো হয়েছে।রাজ্যের পক্ষ থেকে নির্বাচনী বার্তা, যা মহিলাদের মাধ্যমে ছড়ানো প্রয়োজন তা জানানো হয়েছে ৷ পরে 'চলো গ্রামে যাই' কর্মসুচী হিসেবে স্থানীয় কয়েকটি বাড়িতে ঘুরে স্থানীয় মহিলাদের সঙ্গে কথাও বলেন চন্দ্রিমা ভট্টচার্য সহ মহিলা নেত্রীরা ৷
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের সামনে বলেন-" ছেলে কর্মীদের পাশাপাশি মহিলা কর্মীরা অনেক বেশি পঞ্চায়েত নির্বাচনের কাজে সফল হতে পারে। বিভিন্ন পরিবারের মহিলাদের কাছে দ্রুত প্রবেশ করে সম্পর্ক মজবুত করতে পারে। তাই এই কাজে সকলকেই ঝাঁপাতে অনুরোধ করা হয়েছে। তাই রাজ্যের নির্দেশ জানানো হয়েছে ৷ কর্মপদ্ধতি শেখানো হলো বৈঠকে ৷"
অন্যদিকে মেদিনীপুর শহরের একটি হোটেলে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার মন্ডল সভাপতি ও অন্যান্য স্তরের নেতৃত্বদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ বৈঠকে বসে বিজেপি নেতারা। জঙ্গলমহলের দুই জেলা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের নেতৃত্বদের প্রশিক্ষণ দিতে হাজির হয়েছিলেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির জোনাল অবজারভার জ্যোতির্ময় সিং মাহাতো। পঞ্চায়েত নির্বাচনী এই রুদ্ধার বৈঠক বলেই জানিয়েছেন বিজেপি নেতারা। দীর্ঘক্ষন বৈঠকে কর্মীদের করা কাজের ফাঁকফোকর নিয়ে আলোচনা হয়েছে ৷ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের উদ্দেশ্যে ৷
.jpg)
কোন মন্তব্য নেই