ডেবরা: রাত আড়াইটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের একটি ব্যাটারী দোকানে চুরির ঘটনা ৷ দোকানের মালিক রাত দুটোতে বাড়িতে যাওয়ার পরেই ওত পেতে থাকা চোরের দল সেখানে হাজির হয় ৷ দোকানের তালা ভেঙে দোকানের ভেতর থেকে পরপর তুলি নিয়েছে দামি ব্যাটারি…
ডেবরা: রাত আড়াইটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের একটি ব্যাটারী দোকানে চুরির ঘটনা ৷ দোকানের মালিক রাত দুটোতে বাড়িতে যাওয়ার পরেই ওত পেতে থাকা চোরের দল সেখানে হাজির হয় ৷ দোকানের তালা ভেঙে দোকানের ভেতর থেকে পরপর তুলি নিয়েছে দামি ব্যাটারিগুলি ৷ রাত ২টা ৩০ মিনিটের মধ্যেই ৩০ টি ব্যাটারী লোপাট করে ফেরার চোরের দল ৷ ঘটনার পুরো ফুটেজ উদ্ধার করে তদন্তে ডেবরা থানার পুলিশ ৷ চাঞ্চল্য এলাকাতে ৷
শনিবার রাত দুটোর পরে ঘটনাটি ঘটেছে জেলার ডেবরা বাজার সংলগ্ন এক ব্যাক্তির ব্যাটারি দোকানে ৷ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডেবরা বাজার এলাকায়। আর সেই ব্যাটারি চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তিনজনের একটি দল একের পর এক ব্যাটারি গাড়ীতে তুলছে।আজ সকালে দোকানদার দোকান খোলার পরেই চক্ষু চড়কগাছ।দোকানে ৩০ এর বেশী গাড়ীর ব্যাটারি উধাও।পরে খবর যায় ডেবরা থানায়। ডেবরা থানার পুলিশ দোকানে এসে তদন্ত শুরু করেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ থেকে চোরেদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কোন মন্তব্য নেই