Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Hiraan chatterjee:মালনদীর ঘটনা মন্ত্রীদের কলকাতায় হয়নি, তাই অনুশোচনা নেই: খড়্গপুরে হিরণময় চট্টোপাধ্যায়

খড়গপুর: জলপাইগুড়িতে দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে হড়পা বানান মৃত ও আহত নিখোঁজদের পরিবারের সমবেদনা জানানো, মৃতদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি মিছিল করলেন বিজেপির বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় খড়গপুর …

 


খড়গপুর: জলপাইগুড়িতে দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে হড়পা বানান মৃত ও আহত নিখোঁজদের পরিবারের সমবেদনা জানানো, মৃতদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি মিছিল করলেন বিজেপির বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় খড়গপুর শহরে কর্মী-সমর্থকদের নিয়ে এই মোমবাতি মিছিল করেন তিনি।

এরপর সাংবাদিকদের সামনে এই ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসন ও মন্ত্রীদের কটাক্ষ করেন। হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন-" মাল নদীতে বিসর্জন প্রক্রিয়ায় দুর্ঘটনা রাজ্য প্রশাসনের উদাসীনতার কারণে। আমরা মৃতদের আত্মার শান্তি কামনা, ও অসুস্থদের সুস্থতা কামনা করে এই মোমবাতি মিছিল করলাম। আমাদের দুর্ভাগ্য এই ঘটনার পর মুখ্যমন্ত্রী কোন অনুশোচনা নেই, বরং কার্নিভালের আনন্দে নাচে পা মেলাচ্ছেন। এই ঘটনাটা যদি উত্তরবঙ্গ না হয়ে কলকাতায় হতো তাহলে সব বাতিল করে শোকজ্ঞাপন করতেন, মোমবাতি মিছিল করতেন। আসলে এটা মুখ্যমন্ত্রীর দেশে হয়নি, রাজ্যের বেশিরভাগ মন্ত্রী কলকাতার। তাই অন্যস্থান নিয়ে অতটা গুরুত্ব নেই। আমরা এই নীতিকে ধিক্কার দিয়ে শান্তির সাথে প্রতিবাদ জানিয়েছি।"

অনুরূপ মন্তব্য করেছেন কলকাতায় শুভেন্দু অধিকারী। তিনি আরো একধাপ এগিয়ে বলেছেন-" মুখ্যমন্ত্রীদের এই মানসিকতার কারণে উত্তরবঙ্গ নিজেদেরকে আলাদা রাজ্য হিসেবে চেয়েছিল।" শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কটাক্ষ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের তথা বিধায়ক অজিত মাইতি। শনিবার সন্ধ্যায় মেদিনীপুরে তিনি বলেন-" ওদের কথাবার্তা বিচ্ছিন্নতাবাদীদের মত। মানুষ ওদের কথা গ্রহণ করে না। ওরা কখনো উত্তরবঙ্গকে রাজ্য থেকে আলাদা করে দিতে চায়, কখনো আবার জঙ্গলমহল কে আলাদা করে দিচ্ছে। আমরা ওদের এই কথাবার্তাকে ধিক্কার জানাই।"

কোন মন্তব্য নেই