মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া তে বাজি কারখানাতে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল। কালীপুজোর পূর্বে এই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। এই ধরনের ঘটনা এড়াতে পশ্চিম মেদিনীপুর দ্রুত তৎপর হলো। শুরু হলো ট…
মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া তে বাজি কারখানাতে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল। কালীপুজোর পূর্বে এই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। এই ধরনের ঘটনা এড়াতে পশ্চিম মেদিনীপুর দ্রুত তৎপর হলো। শুরু হলো ট্রিপল অভিযান। সম্ভাব্য বাজি তৈরির কারখানা গুলিতে অভিযান, জনবহুল এলাকায় ছৌ নাচের মাধ্যমে মানুষকে সচেতন করন, মাইকিং এর মাধ্যমে হুঁশিয়ারি- শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।
রবিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মাইকিং শুরু করে কেশপুর থানার পুলিশ। অবৈধ বাজি কেনাবেচা সহ সবদিক থেকে হুঁশিয়ারি দিয়ে মাইকিং করা হয়। এমন হলে অভিযান চালিয়ে গ্রেপ্তার ও কড়া আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানায় তারা।
অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে মেদিনীপুর শহরের জনবহুল এলাকা কালেক্টরেট মোড়ে শব্দবাজিতে পরিবেশের কি কি ক্ষতি হয় সে বিষয়ে সচেতনতার উদ্যোগ নেয় পুলিশ। জনবহুল ওই রাস্তার মাথায় ছৌ নাচের মাধ্যমে শব্দবাজির কুফল বিষয়ে বোঝানো হয় মানুষকে।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে দুদিন ধরে। ছেড়ুয়া,আয়তা সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের অভিযান চালায় পুলিশ। অবৈধ বাজি তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করা হয়েছে সামগ্রী। রবিবার ভোররাতে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় দুটি টোটো করে বাজি ভর্তি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। সেখান থেকে ৪০ কেজি বাজি ও অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে টোটোগুলিও।
কয়েক বছর আগে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ব্রাহ্মণবাড় এলাকায় অবৈধ একটি বাজি তৈরীর কারখানায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল । তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছিল। এরকম অভিজ্ঞতা সহ পূর্ব মেদিনীপুরের মত অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে চূড়ান্ত তৎপরতা শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

কোন মন্তব্য নেই