শালবনি: রবিবার একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে উপস্থিত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরে কর্মসূচি সেরে শালবনির কর্ণগড় মন্দিরে হাজির হয়েছিলেন স্বচ্ছ ভারত অভিযানে। সেখানে মন্দির চত্বর পরিষ্কার…
শালবনি: রবিবার একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে উপস্থিত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরে কর্মসূচি সেরে শালবনির কর্ণগড় মন্দিরে হাজির হয়েছিলেন স্বচ্ছ ভারত অভিযানে। সেখানে মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেন নিজে হাতে ঝাঁটা নিয়ে। পরে ছোট্ট একটি সভাতে যোগ দেন।
মদন মিত্র আজকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে তর্পণ করেছে। এই প্রসঙ্গে শালবনিতে দিলীপ ঘোষ বলেন-" কেউ যদি আমাদের বাপ ঠাকুরদা মনে করে আমাদের অসুবিধার কি আছে? আমরা কাউকে তর্পণ করতে যাইনি। উনি নিজের পূর্বপুরুষের কথা ভুলে গেছেন। আমাদেরকে বাপ ঠাকুরদাদার চৌদ্দপুরুষ মনে করছে এটা ভালো। কিন্তু আমাদের ছেলেপুলে এত উশৃঙ্খল হবে এটা ভাবি নি। "
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলেছেন -‘কেউ ধোয়া তুলসীপাতা নয়‘আজ যারা দিল্লিতে বসে আছে, ওটা দিল্লিকা লাড্ডু’যে খেয়েছে, সেই পস্তেছে, যে খায়নি, সেও পস্তেছে’মনে রাখবেন, তাদের মাথার ওপরে চন্দ্র, সূর্য, গ্রহ তারার মতো নানারকম এজেন্সি বসে আছে’
‘দেখেও কোনও কিছু দেখতে পায় না, পাপ্পু দ্য গ্রেট’‘আমি ইদানিং লক্ষ্য করছি, যদি নিজস্ব মতামতও দিই, সেখানেও নানারকম বিকৃতি’ -এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন "উনি কি লাড্ডু খেয়েছেন এখন পস্তাচ্ছেন? এইসব প্রলাপ বকছেন ভয় পেয়ে গেছেন। হতাশ! ভাবছেন কবে কোন মন্ত্রীকে তুলে নিয়ে যাবে। চুরি যখন করেছেন পাপতো ভুগতেই হবে। কার কি বিচার হবে ভগবান করবেন। আমরা তো তবু ভগবানে বিশ্বাস করি, উনি তো কাউকেই বিশ্বাস করেন না। ওনার সরকার উনি নিজের মত করে চালান। কারো মতামত নেন না। দিল্লিতেও কোন মতামত দেন না বা যান না। "

কোন মন্তব্য নেই