মেদিনীপুর: নবান্ন অভিযানে বিজেপি সন্ত্রাস চালিয়েছে-এমন অভিযোগ তুলে পাল্টা প্রতিবাদী মিছিলের আয়োজন হলো তৃণমূলের পক্ষ থেকে মেদিনীপুর শহরে। এবার বিজেপি যেভাবে প্রতিটি পার্থ ও অনুব্রত সেজে মিছিল করে, তারই পাল্টা হিসেবে "ডোন্ট …
মেদিনীপুর: নবান্ন অভিযানে বিজেপি সন্ত্রাস চালিয়েছে-এমন অভিযোগ তুলে পাল্টা প্রতিবাদী মিছিলের আয়োজন হলো তৃণমূলের পক্ষ থেকে মেদিনীপুর শহরে। এবার বিজেপি যেভাবে প্রতিটি পার্থ ও অনুব্রত সেজে মিছিল করে, তারই পাল্টা হিসেবে "ডোন্ট টাচ মাই বডি" "ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু" লেখা পোশাকে মেদিনীপুর শহরে প্রতিবাদী মিছিল করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
রবিবার দুপুরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই প্রতিবাদী মিছিল বের হয়েছিল। কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্ক এতে শামিল হয়েছিলেন। বিভিন্ন প্রতীকী প্রতিবাদ ছিল এই মিছিলের সামনের সারিতে। শুভেন্দু অধিকারী ও অমিত শাহ কে কটাক্ষ করে প্রতিকী প্রতিবাদ যেমন করা হয়েছিল ,তেমনি কেন্দ্রের বিভিন্ন ইস্যুকে তুলে ধরে তার প্রতিবাদ স্লোগান ধ্বনিত হয়েছে এই প্রতিবাদী মিছিল থেকে। এই প্রতিবাদী ধিক্কার মিছিল মেদিনীপুর শহরের রিংরোড পরিক্রমা করে।
মিছিলের নেতৃত্বে থাকা তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন-" বিজেপি নবান্ন অভিযানের নামে সন্ত্রাস চালিয়েছে। লোক সমাগম না করতে পেরে বিভিন্নভাবে সামনে আসার চেষ্টা করেছে। তারই প্রতিবাদী ধিক্কার মিছিল ছিল আমাদের। রবিবার জেলা জুড়ে এই প্রতিবাদ মিছিল হচ্ছে। এর জন্য প্রতীকি পোষাক পরিহিত রাজনৈতিক স্লোগানও ছিল আমাদের।"

কোন মন্তব্য নেই