Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

বৃহস্পতিবার থেকে তল্লাশির পর শুক্রবার সকালে নদীর গভীর থেকে উদ্ধার নিখোঁজ তাপসের দেহ

মেদিনীপুর: মেদিনীপুরে রেলের ব্রিজের ওপর কাজ করার সময় আরণ্যক এক্সপ্রেসকে পাশ দিতে গিয়ে ব্রিজের ঝাঁকুনিতে নদীতে পড়ে নিখোঁজ ছিলেন রেলকর্মী তাপস দাস। বৃহস্পতিবার বেলা দশটা থেকে তল্লাশি চালিয়ে শুক্রবার সকাল ৬টায় কংসাবতী নদীর গভীর…

 




মেদিনীপুর: মেদিনীপুরে রেলের ব্রিজের ওপর কাজ করার সময় আরণ্যক এক্সপ্রেসকে পাশ দিতে গিয়ে ব্রিজের ঝাঁকুনিতে নদীতে পড়ে নিখোঁজ ছিলেন রেলকর্মী তাপস দাস। বৃহস্পতিবার বেলা দশটা থেকে তল্লাশি চালিয়ে শুক্রবার সকাল ৬টায় কংসাবতী নদীর গভীর থেকে দেহ উদ্ধার করল ডুবুরি।

তাপস দাস (৪৫) নামে ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের খরিদা এলাকার বাসিন্দা। রেলের ট্র্যাকম্যান ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী রেল ব্রিজের উপরে লাইনের কাজ তদারকি করছিলেন। ওই সময় ৯:৫৫ নাগাদ ওই লাইনে আরণ্যক এক্সপ্রেস চলে আসায় পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এক্সপ্রেস ট্রেন পাশ করার সময় ব্রিজের ঝাঁকুনিতে সংকীর্ণ স্থানে দাঁড়িয়ে ভারসাম্য না সামাল দিতে পেরে কংসাবতী নদীতে পড়ে গিয়েছিলেন তিনি। তখন থেকেই নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার সারাদিন এনডিআরএফ সহ বিভিন্ন উদ্ধারকারী দল তল্লাশি চালিয়েছে। বৃহস্পতিবার দিনের পর সারা রাত তল্লাশি চলেছে রেল ব্রিজের তলায় কংসাবতী নদীর গভীরে। ডুবুরি দিয়ে তল্লাশির মাঝে শুক্রবার সকাল ছটা নাগাদ তার দেহ খুঁজে পাওয়া যায়।


কোন মন্তব্য নেই