Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

প্রেমের টামে স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের দরজায় ধর্না তরুনীর,গলায় ঝোলানো প্ল্যাকার্ড,আজব কান্ড ক্ষীরপাইয়ে

ক্ষীরপাই:-"আমি মুজিবরকে বিয়ে করতে চাই, অন্যায়ের প্রতিবাদ চাই মুজিবরের উপযুক্ত শাস্তির দাবি করছি। যতক্ষণ না মুজিবর আমায় বিবাহ করে ততক্ষণ পর্যন্ত ধরনা চলবে৷"-গলায় ঝোলানো প্ল্যাকাড নিয়ে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা৷…


 

ক্ষীরপাই:-   "আমি মুজিবরকে বিয়ে করতে চাই, অন্যায়ের প্রতিবাদ চাই মুজিবরের উপযুক্ত শাস্তির দাবি করছি। যতক্ষণ না মুজিবর আমায় বিবাহ করে ততক্ষণ পর্যন্ত ধরনা চলবে৷"- গলায় ঝোলানো প্ল্যাকাড নিয়ে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা৷ আর তা জানতে পেরেই প্রেমিকের বাড়ির সামনে উপচে পড়া ভিড় এলাকার কৌতুহলি মানুষজনের।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। তরুনীর দাবি- "ওর কথামতো স্বামী সন্তান ছেড়েছি৷ আমার অনেক ক্ষতি করেছে৷ আমার থেকে টাকা ও গহনা নিয়েছে৷ হয় ও আমাকে বিয়ে করবে, না হলে ধর্না চলবে ৷"  র্নায় বসা তরুনীকে ধমক চমকও চলে প্রেমিকের পরিবারের পক্ষ থেকে৷তা হলেও ধরনা থেকে উঠতে নারাজ তরুনী।পরে ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তরুনীতে ৷ 

ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলা ​ক্ষীরপাই পৌর এলাকার কাশিগঞ্জ-এ৷ ​​​ঘাটালের ক্ষীরপাই পৌর এলাকার কাশিগঞ্জের বাসিন্দা সেনাবাহিনীর কর্মী  মুজিবর চৌধুরী সাথে চন্দ্রকোনা হাটপুকুর গ্রামের বাসিন্দা তরুনীর সাথে প্রায়  বছর ধরে প্রেমের সম্পর্ক বলে দাবি তরুনীর ৷ তরুনীর অভিযোগ- মুজিবরের সঙ্গে প্রায়  বছর ধরে তার প্রেমের সম্পর্ক ৷তরুনীর পরিবার সেই প্রেমের কথা জানতে পারলে তরুনীর পরিবার ​তরুনীর অন্যত্রে বিয়ে দিয়ে দেয়।​​ সেখানে এক সন্তানও হয় তাদের৷ বর্তমানে যার বয়স ৬ বছর৷ তরুনীর দাবি –তারপরেও মুজিবর তরুনীর সাথে সম্পর্ক বিচ্ছেদ  করেনি,একাধিকবার যোগাযোগ করে বিভিন্ন ভাবে প্রলোভিত করতে থাকে বলে অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে তরুনীর আরও অভিযোগ- স্বামীকে ছেড়ে সন্তান নিয়ে চলে এলে বিয়ে করবে -এমন প্রতিশ্রুতীও দেওয়া হয় ৷হুমকিও নাকি দেওয়া হয়েছে না ছেড়ে এলে ৷

সম্প্রতি তরুনী তার স্বামী ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন৷অন্যদিকে ততোদিনে প্রেমিক মুজিবর তরুনীকে বিয়ে করতে অস্বীকার করে বলে দাবি ৷যোগাযোগও নাকি বন্ধ করে দেয় প্রেমিক৷ এই পরিস্থিতি বেগতিক মনে হওয়ায়  রবিবার বিকালে প্রেমিকের বাড়িতে চলে আসে তরুনী ৷ গলাতে ঝোলানে এক প্ল্যাকার্ড ৷ মুজিবর এর কাছে তার স্ত্রীর অধিকারের দাবিতে গলায় প্লাকাড ঝুলিয়ে অবস্থানে বসে যায় কৌতুহলী গ্রামবাসীরা ভীড় করেন তা দেখতে৷ মুজিবরের পরিবারের লোকেরা পুরোপুরি অস্বীকার করতে থাকে৷ চলে ধমক-চমক৷ তাতেও দাবি থেকে সরেননি তরুনী৷ ​​তরুনীর দাবি এ বিষয়ে তিনি চন্দ্রকোনা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।তরুনীর দাবি- মুজিবর বেশ কয়েকলক্ষ টাকা ও গহনা পর্যন্ত হাতিয়েছে৷ দীর্ঘক্ষন এই কান্ড চলছে শুনে সেখান হাজির হয় পুলিশ৷ ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ তাকে নিয়ে যায়৷ 

ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন প্রেমিক মুজিবর৷  বিষয়ে মুজিবর কোনো কথা বলতে চায় নি সাংবাদিকদের সামনে, মুজিবরের পরিবারের পক্ষ থেকে দিদি-র দাবি -"ওই মেয়ে নাটক করছে৷ নিজে বিবাহিত বিষয়টি লুকিয়ে ফেসবুকে ভাইয়ের সাথে প্রেম করেছে৷ ভাই জানতে পেরে সেখান থেকে সরে আসতেই পুরনো প্রেমের গল্প ফেঁদেছে৷ ভাইয়ের মোটা টাকা হাতিয়েছে বিভিন্ন সময়ে ৷" পুলিশ তরুনীকে নিয়ে গিয়ে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে ৷ 

 

কোন মন্তব্য নেই