Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

জেল থেকে প্যারোলে বেরিয়ে দুই ছেলের বিয়েতে,ফেরার আগেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ছত্রধর, রাতেই রেফার ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে

ঝাড়গ্রাম:জেল থেকে আবেদন অনুসারে ​দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য​ছাত্রধর মাহাতোকে​অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল এনআইএ-র বিশেষ আদালত। শুক্রবার তার জামিনের মেয়াদ শেষে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিল আদালত।​ছেলেদের বি…

 



ঝাড়গ্রাম: জেল থেকে আবেদন অনুসারে দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ছাত্রধর মাহাতোকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল এনআইএ-র বিশেষ আদালত। শুক্রবার তার জামিনের মেয়াদ শেষে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিল আদালত।ছেলেদের বিয়ে দিয়ে ফেরার আগে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লেন ছত্রধর মাহাতো বুকে ব্যাথা নিয়ে এদিন বিকেলে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি৷ শুরু হয় চিকিত্সা৷ তারপরেও চিকিত্সকদের মনে হওয়ায় রাতেই তাঁকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷  তবে ছত্রধরের এই অসুস্থ্যতা নিয়ে অবশ্য বিরোধীদের কটাক্ষের বন্যা ৷

 তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বিভিন্ন মামলার কারনে এনআইএ দ্বারা গ্রেফতার হয়ে ছিলেন জেলে৷ আদালতে আবেদন করে দুই ছেলের বিয়ের জন্য প্যারোলে জামিন পেয়েছিলেন অনুষ্ঠানে যোগ দিতে৷  গত শনিবার (২ রা জুলাই) দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেই অন্তর্বর্তীকালীন জামিন পান। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামে নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগও দেন।তারপর যাবতীয় অনুষ্ঠান শেষ করেছেন বাড়িতে থেকেই৷ এরপর আদালতের নির্দেশানুসারে  শুক্রবার তার কলকাতার এনআইএ-র বিশেষ আদালতে গিয়ে হাজির হওয়ার কথা। তার আগেই বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন ছত্রধর মাহাতো বুকে ব্যাথা অনুভব করেন বালি দাবি পরিবারের ৷ ছত্রধর বাবুর স্ত্রী নিয়তি মাহাতো বলেন-"জেল থেকে বাড়িতে ফিরে কিছুটা অসুস্থ্যই দেখাচ্ছিল৷ তারপরে বাড়িতে বিয়ের কাজকর্মে আরও খানিকটা অসুস্থ্য হয়ে যান৷ সকালে লালগড় স্বাস্থ্যকেন্দ্রে দেখানোর পরে কিছুটা স্বাস্তি হলেও বিকেলের পরে ফের বুকে ব্যাথা বলে অসুস্থ্য হয়ে পড়েছে৷ তারপরই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷" 

পরিবারের লোকেরা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এদিন বিকেলের পরেই হাসপাতালে তাঁকে পরীক্ষা করে অক্সিজেন দিতে হয়েছে৷ এরপরেও রাতে ১১টা নাগাদ চিকিত্সকরা সিদ্ধান্ত নিয়ে রেফার করে দেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷  তবে ছত্রধরের হাসপাতালে ভর্তিকে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধীরা। বিজেপির ঝাড়গ্রাম জেলার নেতা দেবাশীষ কুন্ডু বলেন-"আগামীকাল তাকে জেলে যেতে হবে তাই তার আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।এটা তৃণমূলের ট্র্যাডিশন।"

কোন মন্তব্য নেই