Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Ramlal: ভোরের অতিথি ‘রামলাল’! গ্রামে ঢুকতেই ধান-চাল নিয়ে হাজির বাসিন্দারা

চাঁদড়া: ভোরেরবেলাগ্রামেরলোকজনঘুমথেকেওঠারআগেইগ্রামেরভেতরেহাজিরহয়েগেলবিশলদেহীহাতিরামলাল৷কোনোতন্ডবকরতেনয়,খাবারেরখোঁজে৷গ্রামেরলোকেরাওহাতিদেখলে

 


চাঁদড়া: ভোরের বেলা গ্রামের লোকজন ঘুম থেকে ওঠার আগেই গ্রামের ভেতরে হাজির হয়ে গেল বিশলদেহী হাতি রামলাল কোনো তন্ডব করতে নয়,খাবারের খোঁজে গ্রামের লোকেরাও হাতি দেখলে যেভাবে আতঙ্কিত হতেন রামলালকে দেখে তা হল না বরং বলা ভালো রামলালকে দেখে খুশি হলেন গ্রামবাসীরা বিলক্ষন জানেন এই রামলাল আসলে শান্ত স্বভাবের হাতি খাবারের প্রয়োজন ছাড়া কোথায় কিছু করেনা খাবার খেয়ে চুপচাপ সরে যায় তাই তাকে পেয়ে ভোর সাড়ে পাঁচটা থেকে আতিথেয়তা শুরু হল গ্রামবাসীদের পুরো চিত্রটা দেখা গেল মেদিনীপুর সদরে শির্ষী গ্রামে


সকাল টা পর্যন্ত গ্রামের বিভিন্ন অলিতে গলিতে ঘুরলো রামলাল আর গ্রামের লোকেরা নিজের বাড়ির সামনে হাজির হতে যে যার মতো খাবার বাড়িয়ে দিলেন কেউ ধান তো কেউ চাল-এই সব কোথাও আবার রাস্তার পাশে কলাগাছ পেয়ে খেয়ে সাবাড় করে দিল হাতিটি তবে শির্ষী গ্রামে সকাল থেকে রামলাল ভক্ত গ্রামবাসীদের ভক্তি ছিল ঢালাও যেন গণেশ ঠাকুরের প্রতিনিধি মনে করেই তাঁকে ভক্তি ভরে খাবার দিয়ে খুশি করার চেষ্টা দেখা গেল গ্রামবাসীদের মধ্যে

 

একদিন আগেই এই গ্রাম থেকে কিছুটা দুরে একটি রেশন দোকানের শার্টার ভেঙে অন্য একটি হাতির রেশনের বস্তা টেনে চাল খেয়ে সাবাড় করেছিল তাকে দেখে আতঙ্কের কারন তৈরী হয়েছিল তবে এক্ষেত্রে রামলালকে দেখে তা হয় নি তবে রামলালকে কোনো কিছু ভেঙে বা তছনছ করে খেতে হয় নি রামলাল যে রাস্তা দিয়ে গিয়েছে সেখানকার গ্রামবাসীরা নিজেদের মতো করে চাল বা অন্যকিছু খাবার বাড়িয়ে দিয়েছেন কেউই বিরক্ত করেনি সেভাবে বনদফতরের পক্ষ থেকে স্থানীয় কর্মী খোকন মাহাতো বলেন- “রামলাল প্রবেশ করতেই আমরা নজরদারি রেখেছিলাম ৷ কারও তেমন কোনো ক্ষতি করেনি ৷ গ্রামবাসীর যা খাবার দিয়েছিল , তা খেয়েই সে বেরিয়ে গিয়েছে ৷ তবে রামলাল প্রবেশ করতেই গ্রামবাসীদের মধ্যে উপভোগ্য পরিস্থিতি তৈরী হয়েছিল ৷”

  • রামলাল হাতি,মেদিনীপুরে হাতি,শির্ষী গ্রামে হাতি,মেদিনীপুর সদর হাতি,গ্রামের মধ্যে হাতি,হাতির আপ্যায়ন,শান্ত স্বভাবের হাতি,পশ্চিম মেদিনীপুর হাতি,
  • #রামলাল #হাতি #মেদিনীপুর #শির্ষী #মেদিনীপুরসদর #পশ্চিমমেদিনীপুর #Elephant #Ramlal #Medinipur #ElephantNews #WestMedinipur #MedinipurLive

  • কোন মন্তব্য নেই