মেদিনীপুর: বৃষ্টিতে ভিজেই স্বাস্থ্য ভবনের (swastha Bhaban) সামনে আন্দোলন অবস্থানে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। অতর্কিত সেখানে হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকেই অপ্রস্তুত করে দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী …
মেদিনীপুর:
বৃষ্টিতে ভিজেই স্বাস্থ্য ভবনের (swastha Bhaban) সামনে আন্দোলন অবস্থানে বসেছিলেন জুনিয়র
ডাক্তারেরা। অতর্কিত সেখানে হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকলকেই অপ্রস্তুত করে দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী (Chief Minister) সেখানে হাজির হয়ে যান।
বৃষ্টি ভেজা মুখ্যমন্ত্রীকে হটাৎ নিজেদের সামনে দেখে অপ্রস্তুত হয়ে পড়েছিল
আন্দোলনকারীরা। এরপরেই মুখ্যমন্ত্রী তাদের মাইক নিয়ে তাদের আন্দোলনকে সহানুভূতি
জানান। সমস্ত রকম সমাধানের প্রতিশ্রুতি ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে আলোচনার
টেবিলে বসার পুনরায় আহ্বান জানান। স্বাভাবিক ছন্দে ফিরে আসার অনুরোধ করেন।
জানিয়ে দিলেন-" প্রবল বর্ষণের মাঝে রাস্তায় বসে থাকা এই ছেলেমেয়েদের কষ্ট
আমি বাড়িতে বসেও অনুভব করেছি। নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। তাই মুখ্যমন্ত্রী হিসেবে
নয় দিদি হিসেবে এলাম। নিজের নিরাপত্তার বিধি নিষেধ থাকলেও অনুরোধ করছি ফিরে যাও কাজে।
সমস্ত দাবি নিয়ে আলোচনা হবে।"
অতর্কিত
মুখ্যমন্ত্রীর এই উপস্থিতিতে মন গলে যায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। নিজেদের
মধ্যে দফায় দফায় বৈঠক করেন তারা। নিজেরা উদ্যোগ নিয়ে পুনরায় মেইল করেন
মুখ্যমন্ত্রীকে আলোচনার টেবিলে বসার জন্য। তবে এবার আর সেই আগের মত উগ্রতা ছিল না।
নিজেদের পাঁচ দফা দাবি উল্লেখ করে আলোচনার টেবিলে বসতে চাইলেও লাইভ ইসুকে আর সামনে
আনতে চাননি তারা। যে কোন মূল্যে আলোচনা টেবিলে স্বচ্ছতার সঙ্গে যোগ দিতে ইচ্ছে
প্রকাশ করে মেইল করেছিলেন। কয়েক মুহূর্ত পরে রিপ্লে আছে সেই মেয়ের মুখ্যমন্ত্রীর
দপ্তর থেকে। জানিয়ে দেওয়া হয় সন্ধ্যে ছটার পর আলোচনা বৈঠক হবে মুখ্যমন্ত্রীর
বাসভবন কালীঘাটে(Kalighat)।
এরপরেই
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে প্রস্তুতি শুরু হয়ে যায়। নিরাপত্তা কর্মী
মোতায়েন হয়ে যায় ওই এলাকাতে। আলোচনায় বসার স্থল প্রস্তুত হয়। অন্যদিকে
আলোচনার বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকরা বারবার জুনিয়র ডাক্তারদের (junior doctor) জিজ্ঞাসা করার
চেষ্টা করেন- "লাইভ ইস্যুতে যে আগেরবার মিটিং তারা বাতিল করেছিলেন পুনরায় কি
লাইভ দাবি রাখছেন?" সেই প্রশ্নের
উত্তরে-জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন "স্বচ্ছতার সঙ্গে আলোচনা টেবিলে বৈঠক
হবে। বাকিটা বৈঠকের সময় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে সংবাদ
মাধ্যমকে।" অর্থাৎ পরিষ্কার হয়ে যায় লাইভ ইস্যুতে আর বৈঠক বাতিল করতে
চাইছেন না তারা। ফলে মুখ্যমন্ত্রীর এদিন উপস্থিতি জমে থাকা বড় গলিয়ে দিয়েছে
জুনিয়র ডাক্তারদের মনে। অনেকেই মনে করছেন পরিস্থিতি এবার স্বাভাবিক হতে চলেছে।
কাটতে চলেছে জট।
RGkar, RGkar Medical, RGkar issue, Junior doctor's movement,rg kar protest Wikipedia, rg kar protest wallpaper, rg kar protest worldwide,we want justice, rg kar protest 14th august, rg kar protest, rg kar protest poster, rg kar protest in us, Kolkata rg kar protest, rg kar protest update, rg kar protest in New York, rg kar protest banner, rg kar protest today, rg kar protest images, rg kar protest picture, rg kar protest rally, rg kar protest abroad, rg kar protest art, rg kar, rg kar protest banner design, rg kar protest Bangalore, rg kar protest banner photo, big protest, Bengaluru protests, rg kar protest caption, rg kar medical college protest, protest cars,rg kar protest drawing,rg kar protest dp, rg kar protest Delhi, Mamata Banerjee, CM Bengal,Saswatha Bhaban,

কোন মন্তব্য নেই