Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Suvendu Adhikari : “সিপিআইএম মমতা ব্যানার্জীর থেকে ভালো ছিল,ত্রান নিয়ে অন্ত:ত রাজনীতি করেনি”-ঘাটালে বললেন শুভেন্দু অধিকারী

ঘাটাল : বন্যা কবলিত ঘাটালে গিয়ে বন্যা ইস্যুকে কাজে লাগিয়ে মমতা বন্দোপাধ্যযায় থেকে সংসদ দিপক অধিকারীকে নানা মন্তব্য করে আক্রমন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মমতার তুলনায় সিপিআইএম নাকি অনেকটাই ভালো ছিল-তার বর্ননা দি…

 

ঘাটালে বন্যার্তদের মাঝে শুভেন্দু অধিকারী


ঘাটাল : বন্যা কবলিত ঘাটালে গিয়ে বন্যা ইস্যুকে কাজে লাগিয়ে মমতা বন্দোপাধ্যযায় থেকে সংসদ দিপক অধিকারীকে নানা মন্তব্য করে আক্রমন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মমতার তুলনায় সিপিআইএম নাকি অনেকটাই ভালো ছিল-তার বর্ননা দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে আরজিকরে ইস্যুতে নির্মল ঘোষকে সিবিআই এর তলব প্রসঙ্গেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷

 

 সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা বিশালাক্ষী এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।বিশালাক্ষী এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যেগে বন্যাদুর্গতের জন্য ত্রাণ বন্টন শিবির খোলা হয় সেখান থেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ঘাটাল থেকে দাসপুরেও যান শুভেন্দু অধিকারী,সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে।

 


ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন- " ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, মমতা ব্যানার্জির জন্য। আর আগের সিপিআইএমের জন্য। মমতা ব্যানার্জি চাইলে সাড়ে ১৩ বছরে করে ফেলতে পারতো। সিপিআইএম আর যাই হোক ত্রানে কখনো রাজনীতি করে নি। এটা মমতা ব্যানার্জি নিজে করেছেন।"

 

 

এদিন দাসপুরে পুলিশের ত্রাণ বিলি ইস্যুকেও ব্যঙ্গ করে শুভেন্দু অধিকারী বলেন-" আমাদের দলের পক্ষ থেকেও বিধায়ক শীতলকপাট ও অন্যান্যরা কয়েকদিনে প্রায় আট হাজার মানুষকে ত্রাণ সামগ্রী বিলি করেছে। কিন্তু এখানে সরকার কিছু করেনি। আমি আসছি শুনে দাসপুর থানার পুলিশ সামান্য একটুকু করে খাবার বিলি করছিল। যার মূল্য ৭০ টাকাও হবে না। দরকার হলে যাওয়ার সময় এর থেকে একটু বেশি চাঁদা দিয়ে চলে যাবো দাসপুর থানাকে।"


 

 

ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে সাংসদ দীপক অধিকারী তথা দেব-কে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন-"চিটিংবাজী করে জয়ী হয়েছেন এখানকার সাংসদ। ঘাটালের এই পরিস্থিতির জন্য দায়ী এখনকার সরকার। আর এখানকার সাংসদ সম্বন্ধে না বলাই ভালো। গতকাল শুটিং বন্ধ ছিল তাই এখানে এসেছিলেন উনি। বন্যা এসেছে সাত দিন আগে। সরকারের কোন ভূমিকা নেই এখানে। মমতা ব্যানার্জি এসেও কোন পরিবর্তন হয়নি। বাড়িতে বাড়িতে ত্রাণ বা কোন খাবার নেই। সরকার এখানে পুরোপুরি ফেল। "

 

 

এদিন নিজাম প্যালাসে নির্মল ঘোষকে সিবিআইয়ের তলব প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন-"নির্মল ঘোষ কে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিআইএম নেতা ঠিকই কিন্তু বর্তমানের তৃণমূল নেতা। সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ। নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির নির্দেশে। নির্মলের মোবাইল শুধু নিয়ে নির্মল ঘোষকে হেফাজতে নিয়ে নিক, আরেকটু আপ্যায়ন করে দিক সিবিআই। তাহলেই বলে দেবে কতবার ফোন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার দিন।"

কোন মন্তব্য নেই