Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

RG Kar : পড়ুয়াদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা শিক্ষা দপ্তরের, পথে নামলেন সমস্ত স্তরের শিক্ষকরা

মেদিনীপুর : আজিকরের (RG KAR) বিচার চেয়ে পথে নামলেন শিক্ষক-শিক্ষিকারা (teacher)। সম্প্রতি আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল স্কুল পড়ুয়ারা (school students)। রাজ্যজুড়ে আলোড়ন ফেলে …

 

মেদিনীপুর : আজিকরের (RG KAR) বিচার চেয়ে পথে নামলেন শিক্ষক-শিক্ষিকারা (teacher)। সম্প্রতি আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল স্কুল পড়ুয়ারা (school students)। রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল স্কুল পড়ুয়াদের প্রতিবাদ(RGkar protest) মিছিল। গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে শিক্ষা দপ্তর নির্দেশিত কর্মসূচি ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্র-ছাত্রীরা অন্য কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। তারপরেই এবার বিদ্যালয় ছুটির পর শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদের সামিল হলেন।

 

 

 বিজ্ঞপ্তি প্রকাশের পর সরব হয়েছিল বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন (Students organisation)। তাদের দাবি, সরকার ভীত হয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দোষীদের আড়াল না করে কঠোর শাস্তির দাবিতে মিছিল করলেন শিক্ষক-শিক্ষিকারা। এদিন দুপুরে মেদিনীপুর সদরের (Medinipur Sadar) চাঁদড়ায় (Chandra) আরজিকর হাসপাতালে পৈশাচিক ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবিতে পথে নামলেন প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক-সহায়িকাগণ। প্রাথমিক বিদ্যালয়,(Primary school) জুনিয়র উচ্চ বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা এই মিছিলে পা মেলান।  আগামী ২৮ আগস্ট কনকাবতী এসআই অফিস (SI Office) চত্বরে সার্কেলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে।

 

অন্যদিকে ঘাটালের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড (Ghatal central busstand) থেকে মৌন মিছিল শুরু করেছেন শিক্ষক সমাজ। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে পথ হাটছেন শতাধিক শিক্ষক শিক্ষিকারা। ঘাটালের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই মৌন মিছিল পৌরসভা মোড় হয়ে ঘাটালের (Ghatal) ঘড়ি মোড়ে শেষ হয়।

 

 

 

বিকেলের পর মেদিনীপুর শহরে (Midnapore town) মিছিল করে শিক্ষক সমাজ। দাবি তোলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের। দোষীদের অবিলম্ব গ্রেফতার করার দাবিতে চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের মিছিল বের হয় শহরে। শহরের গান্ধী মূর্তির (Mahatma Gandhi) পাদদেশ থেকে মিছিল শুরু করে রিংরোড পরিক্রমা করে। দাবি ওঠে, দোষীদের আড়াল না করে কঠোর শাস্তি দেওয়ার। অন্যদিকে রবিবার দুপুরের পর থেকে শিক্ষক- শিক্ষিকা সহ বিভিন্ন স্তরের মানুষেরা মেদিনীপুর শহরের (Medinipur town) রাস্তায় বড়ো প্রতিবাদ মিছিলএর উদ্যোগ নিয়েছেন ৷ বিরোধীরা বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন আরজিকর ইস্যুতে ৷ কোনো রাজনীতিক (Political party) দলের ব্যানার ছাড়াই এই প্রতিবাদ মিছিলের আয়োজন হবে মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ মাঠ (Medinipur college) থেকে ৷ সকলেরই এক বাক্যে দাবী থাকবে- আরজিকর কান্ডে দোষীদের শাস্তি ৷

 

কোন মন্তব্য নেই