Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

RG Kar :পুলিশ এবং পুলিশের পরিবারকে চিকিৎসা পরিষেবা থেকে বয়কট করুন! ডাক্তারদের উদ্দেশ্যে বললেন দিলীপ ঘোষ।

Kharagpur : খড়্গপুরে বিক্ষোভ কর্মসুচীতে এসে পুলিশ ও তার পরিবারকে চিকিত্সা পরিষেবা না দিয়ে বয়কটের পরামর্শ দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷ শুক্রবার খড়্গপুর শহরে(Kharagpur town) এক বিক্ষোভ কর্মসুচীতে উপস্থিত থেকে বক্তব্যে ডাক্তারদের উ…

 

Kharagpur : খড়্গপুরে বিক্ষোভ কর্মসুচীতে এসে পুলিশ ও তার পরিবারকে চিকিত্সা পরিষেবা না দিয়ে বয়কটের পরামর্শ দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷ শুক্রবার খড়্গপুর শহরে(Kharagpur town) এক বিক্ষোভ কর্মসুচীতে উপস্থিত থেকে বক্তব্যে ডাক্তারদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন আরজিকর (RGkar) ইস্যুতে ৷ খড়গপুরের ইন্দা মোড়ে বিজেপির(BJP) ডাকা পথ অবরোধে এসে একেবারে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের।

 

তিনি বলেন-“ আরজিকর-এ শত শত দুষ্কৃতীরা যখন এসে  আক্রমণ করে, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমি ডাক্তার বাবুদের কাছে আবেদন করব-কেন আপনারা সেই পুলিশকে পরিষেবা দেবেন? কেন পুলিশের পরিবারকে চিকিৎসা দেবেন? আপনারা পুলিশকে চিকিৎসা করা বয়কট(police boycot) করুন। পুলিশকে বয়কট করুন। কারণ এই সমস্ত অপরাধের মূলে পুলিশ। চোর স্বেচ্ছাচারী নেতাদের রক্ষা করছে ওরা। আজ পুলিশকে বয়কট করার দিন এসেছে। এই সরকারকে বাঁচাচ্ছে পুলিশ। আমি ডাক্তারদের বলবো আপনারা পুলিশ ও তার পরিবারকে বয়কট করুন। তাদের কোনোপরিষেবা দেবেন না। কারণ এই পুলিশ জেহাদীদের সঙ্গে আছে এখন। বাংলাদেশের(Bangladesh) যারা মহিলাদের হত্যা করেছে, তাদেরই ভাইরা আরজিকরে এসে ভাঙচুর করেছে। আজকে পুলিশকে বয়কট করার সময় এসেছে পুলিশ ও আমাদের সমাজের লোক তাকে আমরা আক্রমণ করতে চাই না কিন্তু এই স্বৈরাচারী সরকারকে বাঁচাচ্ছে এই ধর্ষণকারীকে বাঁচাচ্ছে এই পুলিশ । যখন আমরা প্রথমে অসুস্থ হই ডাক্তারের কথা মনে পড়ে ডাক্তারকে ভগবান মনে করি একজন অসহায়ামে ডাক্তার তাকে খুন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তার পাশে আমরা আছি কিন্তু এই পুলিশি এই ডাক্তারদের সুরক্ষা দিতে পারছে না তাই এই পুলিশকে বয়কট করা দরকার আছে।

 

এদিন বিকেলে সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর শহরের(Midnapur town) কেরানিতলা এলাকায় বিজেপির পক্ষ থেকে আরজিকর ইস্যুতে অবরোধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপারসহ ডিএসপি অপারেশন ও অন্যান্য পুলিশ আধিকারিকরাও। প্রচুর পরিমাণে মহিলা ও পুরুষ পুলিশ কর্মী নিয়ে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল প্রথমে। কিন্তু ক্রমেই বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়ছিল আরজি কর ইস্যুতে। শেষ পর্যন্ত তর্ক বচসা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপি কর্মীর সময়ের মাটিতে ঠেলা হয়ে পড়ে যান ডিএসপি অপারেশন (DSP Operation)তারপরেই শুরু হয় পুলিশের দমন। হালকা লাঠি চার্জ (police lathicharge) করে একের পর এক নেতৃত্বে থাকা বিজেপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে তোলা হয় গাড়িতে। চ্যাংদলা করে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায়।

কোন মন্তব্য নেই