Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Ghatal :স্বাধীনতা দিবসে "শিলাবতী" জয়, বন্যা কবলিত ঘাটালের আতঙ্ক "শিলাবতি" নদীতে সাঁতার প্রতিযোগিতা

Ghatal: বন্যা কবলিত ঘাটালের আতঙ্ক শিলাবতী নদী(shilaboti river)। এই নদীর জলই প্রতিবছর ঘাটালকে ডোবায়(flooded Ghatal)। আবার সেই আতঙ্কের শিলাবতি নদীতে এই ১৯৪৭ সাল থেকে স্বাধীনতা দিবসের দিন সাঁতার প্রতিযোগিতার আয়োজন হয়।। শিলাবতী নদ…

 

Ghatal: বন্যা কবলিত ঘাটালের আতঙ্ক শিলাবতী নদী(shilaboti river)। এই নদীর জলই প্রতিবছর ঘাটালকে ডোবায়(flooded Ghatal)। আবার সেই আতঙ্কের শিলাবতি নদীতে এই ১৯৪৭ সাল থেকে স্বাধীনতা দিবসের দিন সাঁতার প্রতিযোগিতার আয়োজন হয়।। শিলাবতী নদীকে জয়ের সেই সাঁতার প্রতিযোগিতা এবারেও হলো। জলে পরিপূর্ণ থাকা সেই শিলাবতি নদীতে সাঁতার প্রতিযোগিতায় নামলেন ৬৮ জন রাজ্যের বিভিন্ন এলাকার প্রতিযোগী। অংশ নিলেন তিন মহিলাও।(swimming)

 

 

১৯৪৭ সাল থেকেই এই ঘাটাল এলাকাতে শিলাবতী নদীর ওপরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন তৎকালীন পৌরসভার উদ্যোগে। প্রতিবছরই স্বাধীনতা দিবস উদযাপনের দিনে এই সাঁতার প্রতিযোগিতা প্রশাসনের উদ্যোগেই হয়ে থাকে। মূলত ঘাটাল পৌরসভার(Ghatal municipality) আয়োজনে এবারেও ঘাটালের নিমতলা ঘাট থেকে দেওয়ানী কোটঘাট পর্যন্ত এই ছাতার প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। প্রতিবছরের মত এ বছরও নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষ এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য হাজির ছিলেন। তিন মহিলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬৮ জন সাঁতার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রতিবছরই এই সময়টায় শিলাবতী নদী জলস্ফীত চেহারা নিয়ে থাকে। তাই যাতে দুর্ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখেই নিরাপত্তার একাধিক আয়োজন থাকে নদীপক্ষে। পুলিশ থেকে শুরু করে উদ্ধারকারী টিম বহু নৌকো(boat) নিয়ে প্রস্তুত থাকে। এবারেও ৭৮ তম স্বাধীনতা দিবসের(Indipendence day) দিনে সেই আয়োজন ছিল।


 

সন্ধ্যের পর একটি ঘটা করে অনুষ্ঠান করে সফলদের পুরস্কৃত করা হয়েছে। সম্মানিত করা হয়েছে মহিলা প্রতিযোগীদেরও। যেখানে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সুমন বিশ্বাস সহ স্থানীয় আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ঘাটাল পৌরসভার(Ghatal municipality) চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানিয়েছেন-"অন্যান্য বছরের তুলনায় এবছর উৎসাহ অনেক বেশি ছিল। প্রতিযোগীও অনেকেই ছিলেন। ১৯৪৭ সাল থেকেই এই আয়োজন অব্যাহত থাকছে।"

তবে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ৷ শীলবতীর দুই পাড়ে দাঁড়িয়ে তারা দেখলেন সবটাই ৷ অন্যদিকে জলভর্তি শীলাবতী নদীতে কোনো রকম দুর্ঘটনা যাতে না হয় তারজন্য উদ্ধারকারী টিম নিয়ে প্রস্তুত ছিলেন প্রশাসনের কর্তারা ৷ তবে অন্যান্য বছরের মতো এবছরও তেমন কোনো সমস্যা তৈরী হয় নি সাঁতারুদের জন্য৷ প্রতিকূল পরিস্থিতিতেই সাঁতার কেটে স্থান দখল করেছেন মহিলারা ছাড়াও পুরুষেরাও ৷ (ghatal flood)

কোন মন্তব্য নেই