Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

police : দিনের বেলা মেদিনীপুরে শিক্ষিকার হার ছিনিয়ে চম্পট ছিনতাইবাজের,গলিয়ে বিক্রি করেও চারঘন্টার মধ্যে রাতেই সোনার কারোবারি সহ গ্রেফতার ৩,উদ্ধার গলানো সোনাও

মেদিনীপুর : বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুরশহরেরশরতপল্লীতে নিজের বাড়িতে ফিরছিলেন উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা কাকলি দে ৷ নামী এলাকার ভেতরে বিকেল সাড়ে চারটে নাগাদএকটু ফাঁকারাস্তা পেয়েশিক্ষিকারসোনারচেনছিনতাইকরেফেরার যুবক৷ চেঁচামেচী করে ল…

 

মেদিনীপুর : বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের শরতপল্লীতে নিজের বাড়িতে ফিরছিলেন উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা কাকলি দে ৷ নামী এলাকার ভেতরে বিকেল সাড়ে চারটে নাগাদ একটু ফাঁকা রাস্তা পেয়ে শিক্ষিকার সোনার চেন ছিনতাই করে ফেরার যুবক৷ চেঁচামেচী করে লোকজুটিয়েও সন্ধান মেলেনি দুষ্কৃতির ৷ তদন্তে নেমে কয়েকঘন্টার মধ্যে গলিয়ে বিক্রি হয়ে যাওয়া সোনা সহ তিনজনকে গ্রেফতার করলো কতোয়ালি পুলিশ ৷ যার মধ্যে দুই দুষ্কৃতি ছাড়াও রয়েছে একজন সোনার গহনা প্রস্তুতকারক ব্যাবসায়ী ৷  ধৃতেরা মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকার বাসিন্দা৷ চাঞ্চল্যকর ঘটনাটির খবর চারদিকে ছড়িয়ে পড়ার আগেই দুষ্কৃতিদের চিহ্নিত করে গ্রেফতার করে ফেলায় স্বাস্তি৷

 

পুলিশ সুত্রে জানাগিয়েছে, শরতপল্লী এলাকার বাসিন্দা শিক্ষিকা কাকলি দে , বিদ্যালয় থেকে বিকেলে গাড়ি থেকে নেমে হেঁটে এলাকার চওড়া গলি ধরে বাড়ি ফিরছিলেন ৷ ওই সময় পেছন থেকে তাকে অনুসরন করে আসা এক যুবক একটু নির্জন স্থান পেয়ে পেছন থেকে সোনার চেনটি ছিনিয়ে নিয়ে পালায় ৷ ওই শিক্ষিকা চেঁচেমেচী করে লোক জুটিয়েও কোনো হদিস পাননি ৷ খবর দেয় কোতায়লী থানার পুলিশকে ৷ পুলিশ তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভিতে বুঝতে পারে যুবকটি অন্য গলিতে এক বাইক আরোহীকে দাঁড় করিয়ে রেখেছিল৷ হার ছিনিয়ে দৌড়ে পালিয়ে গলিতে দাঁড় করানো বাইকে করে ফেরার হয়৷ তদন্তে নেমে কয়েকঘন্টার মধ্যে সমাধান হয় ৷

 পুলিশ জানায়- পাটনাবাজার দক্ষিণপাড়া এলাকার যুবক বরুন হাঁসদা শরতপল্লীতে ওই ছিনতাইটি করেছিল ৷ গলি থেকে পালিয়ে অন্যগলিতে দাঁড়িয়ে থাকা যুবকের বাইকে চেপে ফেরার হয় ৷ কিছুক্ষনের মধ্যে পাটনাবাজার এলাকায় গহনা প্রস্তুত কারক রাজু সাউ এর কাছে হাজির হয় ৷ সেখানে মেয়ের শরীর খারাপ ,টাকার দরকার বলে ছেঁড়া হারটি গলিয়ে বিক্রি করে দিতে বলে ওই বরুন ৷ কথা শুনে গলিয়ে বিক্রি করে ৪৫ ০০০ টাকা দিয়েও দেয়  সোনার কারোবারি রাজু সাউ ৷ ততক্ষনে পুলিশ তদন্তে নামে ৷ তদন্তে পরপর বরুন ও তার সঙ্গে থাকা বাইক আরোহী ও সোনার কারোবারি রাজু সাউকে গ্রেফতার করে ৷  





কোন মন্তব্য নেই