এই প্রথম সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে। শহরের গান্ধীঘাট এলাকায় এমনই ৩০ টি স্টল করা হয়েছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। যেখানে লাইসেন্স প্রাপ্ত দোকানদাররাই স্টল দিতে পারবেন। উল্লেখ্য, এবছর জেলায় সবুজ বাজির দোকানের ১৩০ ট…
তবে শব্দবাজি বিক্রি না করার ব্যাপারে কড়া নির্দেশিকা পৌরসভার। সমস্ত স্টলেই রঙিন আতশবাজি ও পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে বলেই নির্দেশিকা রয়েছে। কালীপুজো সহ উৎসবের মরশুমে বাচ্চা থেকে বড়রা আতশবাজির রঙিন খেলায় মেতে ওঠেন। এই ক'টা দিন ভালো ব্যবসার সম্মুখীন হন বাজি ব্যবসায়ীরা। ফুলঝুরি, চরকি, হাওয়াই, তুবড়ি, রংমশাল-সহ বিভিন্ন আতশবাজি নিয়ে হাজির থাকবেন ব্যবসায়ীরা। পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, শুক্রবার থেকে ওই স্টলগুলি খোলা হবে। শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত সবুজ বাজির ব্যবসায়ীরা এই স্টলে দোকান দেবেন।
কোন মন্তব্য নেই