Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Live: রাতে ঘুমন্ত নাবালিকাকে ঠাকুমার কাছ তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন৷ অভিযুক্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদন্ড ঘোষনা আদালতের

মেদিনীপুর:রাতের বেলা ঠাকুমার কাছে ঘুমিয়ে ছিল ৫ বছরের নাবালিকা ৷ চুপিসারে তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে যৌন নির্যাতন যুবকের ৷ কোনোভাবে বুঝতে পেরে পরিবারের লোকেরা সামনে থাকা পুলিশের সাহায্য নেয় ৷ পুলিশ দ্রুত জঙ্গলে তল্লাশি চালিয়ে জঙ্গ…

 

মেদিনীপুর:  রাতের বেলা ঠাকুমার কাছে ঘুমিয়ে ছিল ৫ বছরের নাবালিকা ৷ চুপিসারে তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে যৌন নির্যাতন যুবকের ৷ কোনোভাবে বুঝতে পেরে পরিবারের লোকেরা সামনে থাকা পুলিশের সাহায্য নেয় ৷ পুলিশ দ্রুত জঙ্গলে তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল নাবালিকাকে ৷ ফেরার ছিল অভিযুক্ত যুবক ৷ রাতেই পুলিশ খুঁজে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে ৷ অন্যদিকে টানা ১২ দিন হাসপাতালে ভর্তি রাখতে হয় ওই নাবালিকাকে ৷ পরে স্বাভাবিক হয় খানিকটা ৷ ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারির ঝাড়গ্রামের পাকুড়িয়ার সেই ঘটনাতে অভিযুক্ত যুবক রাজু মাহাতোকে ২০ বছরের সশ্রম কারাদন্ড ঘোষনা করলেন মেদিনীপুর আদালতের পকসো কোর্টের বিচারক ৷ সঙ্গে জরিমানা ২৫ হাজার টাকা ৷ আদালতে স্বস্তি প্রকাশ নির্যাতিতা নাবালিকার ঠাকুমার ৷

 

আক্রান্তের পক্ষে থাকা সরকারি আইনজাবী গৌতম মল্লিক বলেন- ঘটনাটি ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারিতে ঘটেছিল ৷ঝাড়গ্রাম জেলার পাকুড়িয়া গ্রামে ৫ বছরের নাবালিকা তাঁর ঠাকুমার সঙ্গে ঘুমিয়ে ছিল ৷ রাতে ঘুমন্ত নাবালিকাকে চুপিসারে তুলে নিয়ে চলে যায় স্থানীয় যুবক রাজা মাহাতো ৷ জঙ্গলে নিয়ে গিয়ে তাঁর ওপরে যৌন নির্যাতন চালানো হয় ৷ ইতিমধ্যে নাবালিকাকে দেখতে না পেয়ে ঠাকুমা খোঁজ শুরু করে ৷ দ্রুত সামনে থাকা পুলিশ ক্যাম্পের পুলিশকে জানালে পাশের জঙ্গলে রাতেই আলো জ্বালিয়ে খোঁজ শুরু হয় ৷ সেখানেই অন্ধকারে রক্তাক্ত ও প্রায় অচেতন অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে পুলিশ ৷ রাতেই ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় ৷ ১২ দিন ধরে চিকিত্সায় রাখতে হয় নাবালিকাকে ৷ অন্যদিকে নাবালিকার বাবা-র করা অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্ত রাজু মাহাতোকে গ্রেফতার করে ৷ শুরু হয় মামলা ৷ নাবালিকার মামলা হওয়াতে পশ্চিম মেদিনীপুরে থাকা পকসো কোর্টে সেই মামলা শুরু হয় ৷ টানা শুনানী ও ১৬ জনের স্বাক্ষ্য গ্রহন পর্ব শেষ করে বৃহস্পতিবার যুবকের সাজা ঘোষনা করা হয়েছে ৷ সেখানে মেদিনীপুর আদালতের পকসো কোর্টের বিচারক অভিযুক্তকে ২০বছরের সশ্রম কারাদন্ড ঘোষনা করেছেন ৷ সঙ্গে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা ৷ অনাদায়ে আরও ৬ মাসের জেল ৷ 

আদালতে হাজির হয়েছিলেন ওই নাবালিকার ঠাকুমা ৷ তিনি এদিন বলেন- শাস্তি দিয়েছেন বিচারক ৷আমরা খুশি ৷

আইনজীবি গৌতম মল্লিকের আরও দাবি- অভিযুক্ত যুবক সম্পত্তির জন্য ইতিপুর্বে নিজের বাবা-কেও খুন করেছে ৷ দাগী আসামী সে ৷ আমরা বিচারক সেসব জানিয়েছি ৷ 


#followme #follow #followforfollow #followback #followers #follow4follow #followher #follower #followhim #followall #followbackteam #followbackalways #follows #followgram #followalways #instagramer #followmefollowyou #following #followstagram #follownow #followus #followmeback #followforlike #followmeplease #followshoutoutlikecomment #followbackinstantly #f4f #ifollo #followyou

কোন মন্তব্য নেই