Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Midnapur : ফাস্টফুডের দোকানের টেবিল থেকে বেঞ্চ সবটাই লোহার,শর্টসার্কিটে বিদ্যুতস্পৃষ্ট দোকানের ৩ কর্মী,মৃত্যু একজনের

মেদিনীপুরঃ মঙ্গলবার দুপুরে ভরা রাস্তার ভীড়ে, রাস্তার পাশে থাকা ফাস্টফুডের স্টলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ আশঙ্কাজনক আরও দুই ৷ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে ৷ স্থানীয়রা অনেকপরে বুঝতে পেরে বাঁশ দিয়ে সর…

মেদিনীপুরঃ মঙ্গলবার দুপুরে ভরা রাস্তার ভীড়ে, রাস্তার পাশে থাকা ফাস্টফুডের স্টলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ আশঙ্কাজনক আরও দুই ৷ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে ৷ স্থানীয়রা অনেকপরে বুঝতে পেরে বাঁশ দিয়ে সরিয়ে উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর হাসপাতালে ৷ দৌড়ে এসে তত্পরতা শুরু হয় প্রশাসনের বিভিন্ন দফতরের ৷ মেদিনীপুর শহরের ফুটপাথে থাকা সমস্ত দোকানের বিদ্যুত সংযোগ ছিন্ন করলো বিদ্যুত দফতর ৷

 

মঙ্গলবার বেলা ১ টা নাগাদ পথ চলতি লোকজন দেখতে পান মেদিনীপুর কলেজ স্কোয়ারের রাস্তার পাশে থাকা বহুল পরিচিত ফাস্টফুডের দোকানের তিন কর্মী দোকানের দুদিকে লুটিয়ে পড়ে রয়েছে ৷  দুজনের মাথা থেকে রক্ত বের হচ্ছে ৷ কৌতুহলিরা অস্বাভাবিক কিছু হয়েছে বুঝতে পেরে ভীড় শুরু করে ৷ উদ্ধার করার সাহস পায়নি ৷ অনেক চেষ্টা করে বুঝতে পেরে বাঁশ দিয়ে তাদের সরিয়ে এনে উদ্ধার করতে পারে ৷ দ্রুত তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ তিনজন কর্মীর তিনজনেরই বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে ৷ অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এক যুবককে মৃত বলে ঘোষনা করা হয় ৷ মৃত যুবকের নাম আশিষ সাউ(২৮), আহত দুজন হলেন-সমীর মাঝি , প্রবীর দাস ৷

অন্যদিকে ততক্ষনে সেখানে হাজির হয় দমকল, বিদ্যুত দফতর, মেদিনীপুর পৌরসভার আধিকারিক , কতোয়ালী থানার পুলিশ ৷ বিদ্যুত লাইন ছিন্ন করে পুরো দোকানটিকে নিরাপদ করা হয় ৷  সেখানে উপস্থিত বিদ্যুত দফতরের ষ্টেশন ম্যানেজার সরেশ ঘরামী বলেন-“ ওনারা লাইনটি সামনে কোথাও থেকে নিয়েছিলেন ৷ লাইট লাগাতে গিয়ে পুরো দোকানটি স্পর্শে এই কান্ড ঘটেছে ৷ আমরা আপাতত সমস্ত লাইন ছিন্ন করছি ৷”  ঘটনাস্থলে উপস্থিত কতোয়ালী পুলিশের আইসি ও পৌরসপ্রধান কড়া ব্যাবস্থা নেওয় শুরু করেন ৷ পৌরপ্রধান সৌমেন খান বলেন- “ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৷ আমরা কিভাবে ফুটপাতে এই লাইন সংযোগ হয়েছিল তা নিয়ে ক্ষতিয়ে দেখছি ৷ এমন যতো অবৈধ সংযোগ রয়েছে মেদিনীপুর শহরের ফুটপাথে সবটাই ছিন্ন করতে নির্দেশ দিয়েছি ৷ না ছিন্ন করলে বিদ্যুত দফতরের বিরুদ্ধে ব্যাবস্থা নেবো ৷”   এদিনের এই তত্পরতায় মেদিনীপুর শহরে থাকা সমস্ত ফুটপাতের দোকানে লাইন ছিন্ন করেছে বিদ্যুত দফতর ৷ 

কোন মন্তব্য নেই