Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Live : রাত পোহালেই জেলাপরিষদেরনতুন বোর্ড, নতুন করে সাজানো শুরু জেলাপরিষদকে

মেদিনীপুরঃরাত পোহালেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন ৷ নতুনকরে সভাধিপতি বা সহ সভাধিপতি কে হবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে ৷ তার মাঝেই বোর্ডগঠনের আগে নতুন করে সাজানো শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ চত্বরকে ৷ জেলাপরিষদের…

মেদিনীপুরঃ রাত পোহালেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন ৷ নতুনকরে সভাধিপতি বা সহ সভাধিপতি কে হবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে ৷ তার মাঝেই বোর্ডগঠনের আগে নতুন করে সাজানো শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ চত্বরকে ৷

 

জেলাপরিষদের সামনে থাকা ক্ষদিরামপরিকল্পনা ভবনে এই বোর্ড গঠন হবে সোমবার ৷ তার আগেই রবিবার সকাল থেকেই সেই ভবনচত্বরকে পরিচ্ছন্ন করনের কাজ শুরু হয়েছে ৷ সমস্ত স্থান পরিষ্কার করার সাথে জেলাপরিষদের সামনে থাকা বাগান লন টিকেও আগাছা মুক্ত করে বিভিন্ন ভাবে কাজ শুরু হয়েছে ৷ কর্মী জানাচ্ছেন জেলাপরিষদ চত্বরকে সাফ সুতরো করা হচ্ছে ৷  সেই নতুন করে আলোকসজ্জাতে সাজাতে বিভিন্ন কর্মীরা কাজ শুরু করেছেন রবিবার সকাল থেকে ৷ কৌতুহল বাড়ছেন নতুন দায়ীত্ব কে পাবে তা নিয়ে ৷  তবে রবিবার সকালেও সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ সভাধিপতি হিসেবে অজিত মাইতির নামের প্লেট ঝকে ঝকে ভাবে পরিষ্কার করা রাখা হয়েছে ৷ তবে বোর্ড গঠনের দিন কেমন হবে দলীয় কর্মসুচী তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ৷


সুজয় হাজরা বলেন- নতুনকরে সভাধিপতি বা সহ সভাধিপতি কে হবেন তা নির্নয় করবেন রাজ্য নেতৃত্ব ৷ আমরা দলের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের নির্দেশ পালন করবো মাত্র ৷ তবে সব জয়ী প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা সকলেই সোমবার সকাল ৯ টার মধ্যে জেলা কার্যালয়ে হাজির হবেন ৷ পরে সেখান থেকে বিশেষ শোভাযাত্রা সহযোগে হাজির হবে বোর্ডগঠনের স্থানে তথা জেলাপরিষদ চত্বরে ৷ 



কোন মন্তব্য নেই