Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Ghatal : টিউশান পড়তে গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর কেঠিয়া নদী থেকে একাদশ শ্রেনীর ছাত্রের দেহ উদ্ধার করল এনডিআরএফ

ঘাটালঃ – অবশেষে ঘাটালের কেঠিয়া নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়া রোহিতের দেহ মিলল ডুবে যাওয়া স্থান থেকে ৩ কিলোমিটার দূরে৷ উদ্ধার হয়েছে চন্দ্রকোনা ১ ব্লকের বেড়াবেড়িয়া থেকে। সোমবার সকাল থেকে এনডিআরএফ বাহিনীর তল্লাশীর পরে সেখান …

 

ঘাটালঃ – অবশেষে ঘাটালের কেঠিয়া নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়া রোহিতের দেহ মিলল ডুবে যাওয়া স্থান থেকে ৩ কিলোমিটার দূরে৷ উদ্ধার হয়েছে চন্দ্রকোনা ১ ব্লকের বেড়াবেড়িয়া থেকে। সোমবার সকাল থেকে এনডিআরএফ বাহিনীর তল্লাশীর পরে সেখান থেকে তিন কিমি দুরে একটি গ্রামের পাশে নদীতে স্থানীয়রা দেহটি দেখতে পায় ৷ পর এনডিআরএফ টিমকে খবর দিলে তাঁরা গিয়ে উদ্ধার করেছেন ৷


 জানা যায় ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছয়জন স্কুল পড়ুয়া টিউশান পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিল বাড়ি থেকে ৷ তাঁরা টিউশানের পরে ক্ষীরপাই এর বড়মা মন্দির দর্শন করে রবিবার দুপুর নাগাদ ক্ষীরপাইয়ের কেঠিয়া ব্রিজ সংলগ্ন নদীতে স্নান করতে নেমে পড়েছিল ৷ বর্ষনের জলে পরিপুর্ন কেঠিয়া নদীতে স্রোত ছিল ৷সেই জলের স্রোতে তলিয়ে যায় ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র রোহিত মোদক। অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার হয়নি রোহিতের দেহ ৷ স্থানীয় লোকজন ছাড়াও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ পর্যন্ত জলে নেমে রবিবার দীর্ঘক্ষন দেহ খোঁজ করেছে ৷ রবিবার না পেয়ে সোমবার সেখানে হাজির হয় এনডিআরএফ এর টিম ৷সকাল থেকেই তাঁর খোঁজ শুরু করেছিল ৷


 ঘটনাস্থলে খোঁজ চালানোর পরে সোমবার দুপুরে রোহিতের দেহ কেঠিয়া নদীর বেড়াবেড়িয়াতে ভেসে ওঠে। স্থানীয়রা জানালে  উদ্ধারকারী এনডিআরএফ সেখানে গিয়ে দেহ উদ্ধার করেছে ৷ পুলিশ রোহিতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই