মেদিনীপুর: শনিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক এলাকা থেকে বটতলাচক এলাকা পর্যন্ত বিশেষ অভিযান চালালো পুলিশ ও পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, পৌর আধিকারিকরা ছাড়াও কোতোয়ালি থানার পুলিশ সঙ্গে থেকে রাস্তার দুপ…
পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন "মেদিনীপুর শহরের স্কুল বাজার থেকে বেশ কিছুটা রাস্তা ফুটপাত দখলমুক্ত করে সম্প্রসারণ করা হয়েছিল। হুঁশিয়ারি সত্ত্বেও ফুটপাতের ব্যবসায়ীরা পুনরায় তা দখল করে ব্যবসা শুরু করেছেন। তাই জগন্নাথ মন্দির চক এলাকা থেকে বটতলাচক পর্যন্ত দুই প্রান্তের ব্যবসায়ীদের শেষ হুঁশিয়ারি দেওয়া হয়েছে শনিবার। জানানো হয়েছে-এরপর রাস্তার পাশে থাকা নিকাশী নালা টপকে ফুটপাতের দোকানের সামগ্রী রাস্তায় এলে সব বাজেয়াপ্ত হবে। নেওয়া হবে আইনি ব্যবস্থা।"
কোন মন্তব্য নেই