Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Police raid :প্রাইভেট কারে ভর্তি গাঁজা, ওড়িষ্যা থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে ধরা পড়লো দুই যুবক

ডেবরাঃ পুলিশ আগেই জানতে পেরেছিল ওড়িষ্যা থেকে ফের মাদক পাচার সক্রিয় হয়েছে ৷ সেই মতো নজর শুরু হয়েছিল ওড়িষ্যা সীমান্ত এলাকাতে ৷ নির্দিষ্ট সুত্রে খবর পেয়ে রাতভর ওত পেতে বসে থেকে সোমবার দুপুরে ডেবরা টোলপ্লাজাতে একটি প্রাইভেট কার কে …

ডেবরাঃ পুলিশ আগেই জানতে পেরেছিল ওড়িষ্যা থেকে ফের মাদক পাচার সক্রিয় হয়েছে ৷ সেই মতো নজর শুরু হয়েছিল ওড়িষ্যা সীমান্ত এলাকাতে ৷ নির্দিষ্ট সুত্রে খবর পেয়ে রাতভর ওত পেতে বসে থেকে সোমবার দুপুরে ডেবরা টোলপ্লাজাতে একটি প্রাইভেট কার কে আটকায় পুলিশ ৷ ভেতরে ছিলেন দুই যুবক ৷ তাদের নামিয়ে বিশাল পুলিশ বাহিনী সবটা পরীক্ষা করতেই দেখা যায় গাড়ির ভেতরে রয়েছে বিশাল পরিমান গাঁজা ৷

 

বালেশ্বর ট্রেন দুর্ঘটনার আগে পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নজরদারি ওড়িষ্যা সীমান্তে বিশেষভাবে ছিল ৷ বালেশ্বর  ট্রেন দুর্ঘটনার পরে ও নির্বাচনী পরিস্থিতির দিকে পুলিশের নজর দিতেই ফের সক্রিয় হয় ওড়িষ্যা থেকে মাদক কারোবার ৷ পুলিশ সম্প্রতি সেটা বুঝতে পারে ৷ শুরু হয়েছিল নজরদারি ৷

গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাত থেকে ডেবরা টোলপ্লাজাতে ওত পেতে বসেছিল ডেবরা থানার পুলিশ। ডেবরা এসডিপিও গোবিন্দ সিকদার,ডেবরা সিআই অভিষেক বিশ্বাস, ডেবরা থানার ওসি গৌতম মাইতি সহ অনান্য পুলিশ কর্মীরা রাতভর ডেবরা টোল প্লাজার নাকাতে উপস্থিত ছিলেন। রাতে তেমন কিছু না ধরা পড়লেও সোমবার দুপুরে একটি প্রাইভেট কারকে ধরে ফেলেন ৷ পুলিশ গাড়ির ভেতরে থাকা দুই যুবককে বের করে তাদের গাড়ি পরীক্ষা করতেই বিভিন্ন স্থানে লুকনো প্রচুর পরিমান গাঁজার প্যাকেট বের হয় ৷ সাথে সাথে যুবকদের গ্রেফতার করা হয় ৷

 

পুলিশ সুত্রে খবর উড়িষ্যা থেকে কলকাতার দিকে যাচ্ছিল ওই গাড়ীটি।খবর আগেই ছিক পুলিশের কাছে৷ নাকা চেকিংয়ে ধরা পড়ে ওই গাড়ী। গাড়ী থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার গাঁজা।গ্রেফতার করা হয় দুজনকে।গ্রেফতার হওয়া দুজনেরই বাড়ী নদীয়া জেলাতে। 

কোন মন্তব্য নেই