Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Jangalmahal :হায়নাকে বীরত্ব দেখিয়ে পিটিয়ে খুন করে ফেরার ছিল,চুপিসারে আত্মসমর্পন করতে যেতেই জেলে পাঠালেন বিচারক

মেদিনীপুর: মেদিনীপুর সদরের মুড়কাটাতে দিনের বেলা গ্রামে প্রবেশ করা এক হায়নাকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছিল৷ তার ভিডিও- করেছিলেন গ্রামবাসীরাই৷ ঘটনায় শোরগোল তৈরী হয়েছিল ৷বনদফতর খুঁজছিল এই হত্যাকারীদের৷ কয়েকদিন ফেরার থেকে লুকিয়ে মঙ…

 

মেদিনীপুর: মেদিনীপুর সদরের মুড়কাটাতে দিনের বেলা গ্রামে প্রবেশ করা এক হায়নাকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছিল৷ তার ভিডিও- করেছিলেন গ্রামবাসীরাই৷ ঘটনায় শোরগোল তৈরী হয়েছিল ৷বনদফতর খুঁজছিল এই হত্যাকারীদের৷ কয়েকদিন ফেরার থেকে লুকিয়ে মঙ্গলবার ৪ যুবক আদালতে আত্মসমর্পন করতে যায় ৷ জানতে পেরেই বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতে পাঠালেন বিচারক ৷

 

উল্লেখ্য, গুড়গুড়িপাল থানার সিজুয়া এলাকার জঙ্গলে কয়েকটি হায়না ডেরা বেঁধেছিল। মাঝেমধ্যে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে। সম্প্রতি এমনই একটি হায়না দিনের বেলা বারোটা নাগাদ প্রবেশ করেছিল মেদিনীপুর সদরের মুড়াকাটা গ্রামে ৷ প্রথমে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়লেও অপর একদল তাকে নিয়ে নৃশংস উল্লাশে মেতে যায় ৷ গ্রাম থেকে তাড়া করে বের করে নৃশংস ভাবে  মেরে ফেলে ৷বাঁশ, ইট, বল্লাম দিয়ে মারার ভিডিও ও ছবি ভাইরাল হতেই দোষীদের চিহ্নিত করে বনদপ্তর।


 তারপর থেকেই ঘরছাড়া ছিল অভিযুক্ত চার যুবক। অবশেষে মঙ্গলবার মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেন সিজুয়া গ্রামের বিশ্বজিৎ মাঝি, বিকাশ মাঝি, সনু রানা, সঞ্জীব মাঝি নামে চার যুবক।ভেবেছিলেন আত্মসমর্পন করে জামিন পেয়ে যাবেন ৷ কিন্তু বিষয়টি বিচারকের কানে যেতেই মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন নাকচ করেন বিচারক ৷ মেদিনীপুর আদালতের বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।


মেদিনীপুর রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা জানিয়েছেন, "হায়নাকে পিটিয়ে মারার অভিযোগে ফেরার থাকা চার যুবক মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ হত্যার আইনে মামলা রজু করা হয়েছে।"

কোন মন্তব্য নেই