Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack : দুপুরে দুই দাঁতালের ভয়ঙ্কর লড়াই,সন্ধায় কাজ সেরে ফেরার পথে গ্রামবাসীকে হামলা

কলাইকুন্ডা:  হাতির হামলাতে আতঙ্ক অব্যহত ৷ বরং নতুন করে হাতির দ্বারা আতঙ্ক বাড়লো ঝাড়গ্রামে ও কলাইকুন্ডা এলাকাতে ৷ দুই এলাকাতেই কয়েকদিন ধরে হাতির উত্পাত ছিল ৷ সোমবার দুপুরে দুই হাতির ভয়ঙ্কর লড়াই সোস্যাল সাইটে ভাইরাল হয় ৷ রাতে ঝা…

 

কলাইকুন্ডা:  হাতির হামলাতে আতঙ্ক অব্যহত ৷ বরং নতুন করে হাতির দ্বারা আতঙ্ক বাড়লো ঝাড়গ্রামে ও কলাইকুন্ডা এলাকাতে ৷ দুই এলাকাতেই কয়েকদিন ধরে হাতির উত্পাত ছিল ৷ সোমবার দুপুরে দুই হাতির ভয়ঙ্কর লড়াই সোস্যাল সাইটে ভাইরাল হয় ৷ রাতে ঝাড়গ্রামে সোমবার সন্ধায় এমনই এক ভয়ঙ্কর দাঁতালের হামলাতে পড়লেন এক গ্রামবাসী ৷ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে রাতেই ভর্তি করা হলেও পরিস্থিতি বিবেচনা করে কলকাতায় রেফার করেন চিকিত্সকরা ৷

সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর ও মানিকপাড়ার মাঝে কলাইকুন্ডা এলাকাতে দুই দাঁতাল হাতির লড়াই প্রত্যক্ষ করেছিলেন গ্রামবাসীরা ৷ একটি ক্যানালের পাড়ে দুই বিশাল দেহী দাঁতাল লড়াই শুরু করেছিল ৷ ভয়ঙ্কর লড়াই , যা দেখে শিহরিত হওয়ার অবস্থা স্থানীয়দের ৷ সেই মুহুর্তের ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরালও করেন দেন কিছু প্রত্যক্ষদর্শী ৷ যা নিয়ে বনদফতর সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ তার আগেই ঝাড়গ্রামে দুর্ঘটনা হাতির হামলাতে ৷ আশঙ্কাজন এক ব্যাক্তি ৷

স্থানীয় সুত্রে জানাগিয়েছে,ঝাড়গ্রামের গড়শালবনি এলাকার বাসিন্দা ভবানী শঙ্কর মাহাতো দিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন সোমবার সন্ধার পরে ৷ বাড়ি ফেরার পথে অতর্কিত ভাবে এক বিশাল দাঁতালের সামনে পড়ে গিয়েছিলেন তিনি ৷ হাতি তাকে সেখানেই পালাতে সুযোগ না দিয়ে তুলে আছাড় মারে ৷ পরে স্থানীয়রা বুঝতে পেরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করেন ৷ সেখানে পরিস্থিতি জটিল মনে হওয়াতে কলকাতায় রেফার করেন চিকিত্সকেরা ৷ ফলে ঝাড়গ্রাম জুড়ে সোমবার রাত থেকে ফের আতঙ্কের পরিবেশ ৷



কোন মন্তব্য নেই