Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack: ভোর থেকে হাতি মানুষের সংঘাত মেদিনীপুর সদরে, ভাঙলো বাড়ি

চাঁদড়া:  শুক্রবার ভোর থেকেই ফের হাতির সাথে মানুষের সংঘাত পশ্চিম মেদিনীপুরে ,ঘুম থেকে জাগার আগেই খাবারের খোঁজে হাতির হামলা গ্রামে ৷ মাটির বাড়ি ভেঙে চলল খাবারের খোঁজ ৷ গ্রামবাসীরা একত্রিত হয়ে হাতিকে গ্রাম ছাড়া করলেও আতঙ্কিত তৈরী…

 

চাঁদড়া:  শুক্রবার ভোর থেকেই ফের হাতির সাথে মানুষের সংঘাত পশ্চিম মেদিনীপুরে ,ঘুম থেকে জাগার আগেই খাবারের খোঁজে হাতির হামলা গ্রামে ৷ মাটির বাড়ি ভেঙে চলল খাবারের খোঁজ ৷ গ্রামবাসীরা একত্রিত হয়ে হাতিকে গ্রাম ছাড়া করলেও আতঙ্কিত তৈরী করেছে হাতির খাবারের টান নিয়ে ৷ আশঙ্কা খাবারের খোঁজে ফের প্রবেশ করতে পারে হাতি লোকালয়ে ৷ 

শুক্রবার ভোর চারটা নাগাদ দল ছুট হয়ে একটি হাতি প্রবেশ করে মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জের বেলিয়া গ্রামে ৷ ওই এলাকাতে ভোর চারটে নাগাদ তখনও সকলেই ঘুমে আচ্ছন্ন ৷ হাটাট্ দুমদাম আওয়াজ ৷ বোঝা যায় হাতির প্রবেশ হয়েছে গ্রামে ৷ গ্রামবাসীরা প্রস্তুত হওয়ার আগেই মাটির বাড়ি ভেঙে ফেলেছে হাতিতে ৷ পরিবারের লোকেরা বুঝতে পেরে সরে গিয়ে রক্ষা পান ৷ গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷

ভোর থেকেই গ্রামবাসীরা নিজেদের রক্ষার্থে একত্রিত হয়ে হাতিটিকে গ্রামছাড়া করা শুরু করেন ৷ দলছুট হাতিটি গ্রামের বিভিন্ন দিকে দৌড়াতে থাকে ৷ গ্রামবাসীদের তাড়া খেয়ে সকালে হাজির হয়ে যায় পলাশিয়াতে ৷ সেখানে মাঠে বের হওয়ার মুখে গ্রামবাসীরা হাতিকে দেখতে পেয়ে ফের তাড়ানো শুরু করে ৷ ফের গ্রামবাসীদের তাড়ায় হাতি সেখান থেকে পালিয়ে কংসাবতী নদীর দিকে চলে যায় ৷ পাশেই একটি জঙ্গলে প্রবেশ করানো হয়েছে সকাল সাতটার মধ্যে ৷

তবে গ্রামবাসীদের দাবি-জঙ্গলে পর্যাপ্ত খাবার নেই, মাঠে কোনো ফসল না থাকায় হাতিগুলি লোকালয় মুখী হয়েছে ৷ ফলে রাতে পুনরায় এলাকাতে প্রবেশ করতে পারে তার আশঙ্কা রয়েছে ৷ বনদফতর ব্যাবস্থা নিক ৷



কোন মন্তব্য নেই