Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

karnatak : কর্নাটকের জয়ের প্রভাব,মেদিনীপুরে পথসভাতে কংগ্রেসে যোগদান অনেক রাজনৈতিক কর্মীর

মেদিনীপুরঃ কর্নাটকে নির্বাচনী ফলাফলের প্রভাব পড়ল এবার এই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলাতেও ৷ মেদিনীপুর শহরে কংগ্রেসের পথসভাতে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক রাজনৈতিক কর্মী কংগ্রেস যোগদান করেছেন বলে দাবি করলেন-প্রদেশ ক…

 

মেদিনীপুরঃ কর্নাটকে নির্বাচনী ফলাফলের প্রভাব পড়ল এবার এই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলাতেও ৷ মেদিনীপুর শহরে কংগ্রেসের পথসভাতে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক রাজনৈতিক কর্মী কংগ্রেস যোগদান করেছেন বলে দাবি করলেন-প্রদেশ কংগ্রেস সদস্য মহম্মদ সাইফুল ৷


মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকাতে রবিবার সন্ধাতে পথসভার আয়োজন করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে ৷ সেখানে এই পথ সভাতে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য মহম্মদ সাইফুল তথা স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার , ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য অনিল শিকারিয়া,অরূপ মুখার্জি, রাজেশ হোসেনসামসদ হোসেন, রনদীপ চক্রবর্তী প্রমুখেরা ৷ এই সভাতেই সভার পরে স্থানীয় বেশ কিছু তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মী কংগ্রেসে যোগদান করেছেন ৷


মহম্মদ সাইফুলের দাবি -২০ নং ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হিমাংসু মাইতি, ২১ নং ওয়ার্ডের মহিলা তৃণমূলের সভাপতি ডালিয়া সুলতানা,শেখ মোহাম্মদ আলী, প্রার্থনাথ আচার্য, শেখ হীরা সহ প্রায় শতাধিক মানুষজন কংগ্রেসে যোগদান করেছেন ৷ আগামীতে এই সংখ্যাটা বাড়বে ৷

অনেকেই মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্নাটকে কংগ্রেসের ভালো ফলাফলে অনেকটাই উজ্জীবিত কংগ্রেস কর্মীরা ৷ সেই স্রোতেই এবার অনেকে হাজির হলেন সামিল হতে ৷  

কোন মন্তব্য নেই