Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

thunder storm: সদ্য পাকা ধান কেটে জমিতে রাখা হয়েছিল,বুধবার বিকেলে তার ওপরে হঠাত্ বজ্রপাত, শেষ সবটাই

মেদিনীপুর: মাঠের কেটে রাখা পাকা ধানের খড়ের ওপরে বজ্রপাত ৷ প্রায় শুকনো মেঘেই বজ্রপাত হয় ওই জাল দিয়ে রাখা খড়ের ওপরে ৷ মুহুর্তে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে ৷ গ্রামবাসীরা বুঝতে পেরে দুর থেকে জল নিয়ে পৌঁছানোর আগেই পুড়ে ভস…

 

মেদিনীপুর: মাঠের কেটে রাখা পাকা ধানের খড়ের ওপরে বজ্রপাত ৷ প্রায় শুকনো মেঘেই বজ্রপাত হয় ওই জাল দিয়ে রাখা খড়ের ওপরে ৷ মুহুর্তে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে ৷ গ্রামবাসীরা বুঝতে পেরে দুর থেকে জল নিয়ে পৌঁছানোর আগেই পুড়ে ভস্মীভূত এক বিঘে জমির ফসল ৷ হাতির হাত থেকে বাঁচিয়ে কষ্ট করে ফসল শেষ মুহুর্তে আর মাঠ থেকে তোলা হল না বাড়িতে ৷


ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরি এলাকাতে বুধবার বিকেলে ৷ স্থানীয় বাসিন্দা নিধির ঘোষের জমিতে এই কান্ডটে চাঞ্চল্য ছড়িয়েছে এদিন ৷ স্থানীয় বাসিন্দারা জানান- সম্প্রতি ওই জমির মালিক নিজের পাকা ধান কেটে জমিতে জাল দিয়ে বা জমা করে রেখেছিলেন ৷ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরী হচ্ছিলেন ৷ তার আগেই বুধবার বিকেলে ওই এলাকাতে মেঘ কালে হয়ে হালকা বজ্রবৃষ্টি শুরু হয় ৷ হটাত্ সেই বজ্রপাত হয় ধান জমিতেই ৷ প্রচন্ড শব্দে জমিতে জাল দিয়ে রাখা ধানের শুকনো খড়ে বজ্রপাত হতেই দাউ দাউ করে আগুন ধরে যায় হালকা বৃষ্টির মাঝেই ৷ গ্রামবাসীরা দুর থেকে দেখতে পেয়ে ছুটে আসেন ৷ অনেক দুর থেকে জল নিয়ে সকলে নেভানোর আগেই বেশরভাগটাই পুড়ে গিয়েছে ৷

ক্ষতিগ্রস্ত চাষীর দাবি- এক বিঘের মতো ধান ছিল ৷ সবটাই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে ৷হাতির হামলা থেকে বাঁচিয়ে চাষ বাড়িতে তোলার আগেই সব শেষ হয়ে গেল”৷   

কোন মন্তব্য নেই