Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Dr Ambedkar :সারাবছর সাফাইকাজ করে থাকেন, আম্বেদকারের জন্মদিনে সেই সাফাইকর্মীদের পাড়া পরিষ্কার করলেন কোদাল-ঝাঁটা হাতে পৌরপ্রধান কাউন্সিলাররা

মেদিনীপুর: সারাদেশ জুড়ে ১৪ই এপ্রিল দিনটি ডঃ ভীম রাও আম্বেদকারের জন্মদিবস হিসেবে পালন হয়েছে। ভারতীয় সংবিধানের রচয়িতা আম্বেদকর ছিলেন জাতিগত অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলনকারীও। তাই তার জন্মদিনটাতে অন্যভাবে শ্রদ্ধা জ্ঞাপন করল মেদি…

 

মেদিনীপুর: সারাদেশ জুড়ে ১৪ই এপ্রিল দিনটি ডঃ ভীম রাও আম্বেদকারের জন্মদিবস হিসেবে পালন হয়েছে। ভারতীয় সংবিধানের রচয়িতা আম্বেদকর ছিলেন জাতিগত অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলনকারীও। তাই তার জন্মদিনটাতে অন্যভাবে শ্রদ্ধা জ্ঞাপন করল মেদিনীপুর পৌরসভা। শহরের সাফাইওয়ালাদের পাড়া "হরিজন পল্লী"তে সাত সকালেই পরিচ্ছন্নতায় হাত লাগালেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা। সারা বছর যারা সাফাই কাজ করেন, সেই সাফাই কর্মীদের ছুটি দিয়ে তাদের পাড়া নিজ হাতে পরিষ্কার করলেন পৌরকর্তারা। হরিজন পাড়ার অপর নাম আম্বেদকর পল্লী। ঘুম থেকে উঠে দরজার সামনে অফিসের বসদের দেখে হতবাক হরিজনেরা৷


মেদিনীপুর শহরের শরৎপল্লী সংলগ্ন এই হরিজন পল্লী বা আম্বেদকর পল্লী রয়েছে। কয়েকশো হরিজন বাসিন্দা এখানে বসবাস করছেন বহু বছর ধরে। যাদের বেশিরভাগ লোকজনই মেদিনীপুর শহরে পরিছন্নতার কাজ করে থাকেন। এই ধরনের সাফাই ওয়ালাদের অনেকেই একটা সময় অচ্ছুত বা অস্পৃশ্য বলে মনে করতেন। বর্তমানে তাদের সম্মান দিয়ে আলাদা স্থান তৈরি করে দেওয়া হয়েছে। হরিজনপল্লীর নাম পাল্টে করে দেওয়া হয়েছে আম্বেদকর পল্লী বা আম্বেদকর কলোনি। পাড়ার মাঝে বসানো হয়েছে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি।সুসজ্জিত কলোনী তৈরী করে দেওয়া হয়েছে৷ সেই আম্বেদকর কলোনিতে আম্বেদকর এর জন্ম দিবসটা অন্যভাবে পালন করল মেদিনীপুর পৌরসভা।

ওই কলোনির লোকজন ঘুম থেকে ওঠার আগেই পাড়াতে হাজির হয়ে গিয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও ভাইস চেয়ারম্যান অনিমা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন। নিজেরাই কোদাল ঝাঁটা ঝুড়ি হাতে এলাকা পরিচ্ছন্ন করা শুরু করে দেন তারা। পৌরসভার সুসজ্জিত অফিসে বসা এই পৌরকর্মকর্তাদের টলি ঠেলে আবর্জনা পরিষ্কার করতে দেখে হতবাক সাফাই কর্মীরা। দেখা যায়-কোন কোন কাউন্সিলর ঝাঁটা হাতে ওই পল্লীর অলিগলিতে ঝাঁটিয়ে চলেছেন, কেউ আবর্জনা তুলছেন। কেউ নালাতে স্প্রে করছেন। আর আবর্জনা বহনকারী টলি টানছেন খোদ পৌরপ্রধান সৌমেন খান। নিজেদের পাড়ার সামনে তাদেরই বাড়ি পরিষ্কার করছেন পৌর প্রধান সহ আধিকারিকরা এতে হতবাক ওই সাফাই কর্মীরা। অনেকেই তাদের হাত থেকে কোদাল ঝাঁটা ছাড়িয়ে নিয়ে নিজেরা করার চেষ্টা করলে তাতে বাধা দেন পৌর প্রধান।


মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন-" সংবিধানের রচয়িতা তথা অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করা সেই ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন আজ। তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি মূর্তিতে মালা দিয়ে। সেইসঙ্গে তার নামে উল্লেখ করা কলোনি পরিষ্কার করার কাজ করেছি আমরা। যে সাফাই কর্মীরা ৩৬৪ দিন শহর সাফাই করে। আমরা আজ সারাদিন সাফাই করে তাদের এলাকা পরিষ্কার করে দিলাম। লক্ষ্য- অস্পৃশ্যতা দূরে যাক, আমরা সবাই সমান, এই সাফাই কর্মীদেরও সম্মান দেওয়া"


হতবাক পাড়ার বাসিন্দা তথা সাফাই কর্মীরা বলেন-" আমাদের নিজেদেরই লজ্জা লাগছে দৃশ্যটা দেখে। আমরা কোদাল ঝাঁটা ছাড়িয়ে নিতে গিয়েছিলাম আমাদের করতে দেয়নি। তবে যে উদ্যোগ তা আমাদের ভালো লাগলো।"



কোন মন্তব্য নেই