Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

elephant attack: খাবারের খোঁজে হাতি দিনের বেলা ঢুকে পড়লো রাইস মিলে,সকলের সামনেই বস্তা তুলে নিলো বস্তা

লোধাশুলি : ধান চালের খোঁজে এতোদিন হাতি বিভিন্ন গ্রামে ঢুকে গ্রামবাসীদের বাড়ি ভাঙছিল ৷ রাস্তায় লোড গাড়ি আটকে খাবার খুঁজেও খেয়েছে ৷ বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে গেল দাঁতাল হাতি ৷ খাবার খাঁজতে গন্ধ শুঁকে একেবারে দিনের বেলাতেই ঢুকে …

 

লোধাশুলি : ধান চালের খোঁজে এতোদিন হাতি বিভিন্ন গ্রামে ঢুকে গ্রামবাসীদের বাড়ি ভাঙছিল ৷ রাস্তায় লোড গাড়ি আটকে খাবার খুঁজেও খেয়েছে ৷ বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে গেল দাঁতাল হাতি ৷ খাবার খাঁজতে গন্ধ শুঁকে একেবারে দিনের বেলাতেই ঢুকে পড়লো রাইসমিলে ৷ কর্মীরা দেখতে পেয়েই আতঙ্কে সিঁটিয়ে যায় ,তাদের সামনেই চালের বস্তা টেনে খেলো হাতিতে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লোধাশুলি রেঞ্জের গাডরো রাইস মিলে ৷ দীর্ঘক্ষন থেকে পেটপুরে খেয়ে বেরিয়েছে সে ৷

বৃহস্পতিবার দুপুরে লোধাশুলীর গাডরো রাইস মিলে কর্মীরা তখন কাজ করছিল ৷ হটাত মিলের বড়ো গেট হয়ে প্রবেশ করে যায় বিশাল এক দাঁতাল হাতি ৷ স্থানীয় স্তরে ওই হাতিটির নাম দেওয়া হয়েছে রামলাল ৷ বিশাল দেহী ওই হাতিটি সাধারনত শান্ত স্বভাবরেই ৷ কেউ বিরক্ত না করলে লোকালয়ে প্রবেশ করেও বেরিয়ে যায় খাবার খুঁজে ৷ এদিন সেই হাতিই প্রবেশ করে দুপুরে কর্মী ভরা রাইস মিলে ৷ ভেতরে থাকা কর্মীরা মিলের ভেতরে হাতিকে দেখে চিত্কার চেঁচামেচি শুরু করে দেয় ৷ সবাই সরে যায় ৷ হাতিটি সামনে রাখা বহু চালে ভরা বস্তার কয়েকটি তুলে ছড়িয়ে খেতে থাকে ৷ ততক্ষনে কর্মীরা একযোগে চেঁচামেচি করলে পেছনে হঠে ৷ পেট পুরে খাবার খেয়ে এলাকা ছাড়ে ৷

গত তিনদিনে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে মোট তিনজনকে হাতিতে মেরেছে ৷ খাবার খুঁজতে গিয়ে বাড়ি ভেঙেছে কুড়িটির বেশি ৷ বৃহস্পতিবার তাই হাতিকে সামনে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে ৷ তবে পরে বনদফতর ব্যাবস্থা নিয়েছে ৷ 



কোন মন্তব্য নেই