Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

elephant attack: হাতির তান্ডব,ভোরে মানিকপাড়াতে ভাঙলো একাধিক বাড়ি, সন্ধায় বাঁকড়া গ্রামে মানুষ খুন

খড়্গপুর: হাতির তান্ডবে এক দিনে বিভিন্ন উপদ্রব দেখল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা ৷ ভোরে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়াতে হাতির হামলা গ্রামের বিভিন্ন বাড়িতে ৷ খাবারের খোঁজে ভেঙ্গে ফেলা হলো একাধিক বাড়ি ৷ তার ধাক্কা ব…

 

খড়্গপুর: হাতির তান্ডবে এক দিনে বিভিন্ন উপদ্রব দেখল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা ৷ ভোরে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়াতে হাতির হামলা গ্রামের বিভিন্ন বাড়িতে ৷ খাবারের খোঁজে ভেঙ্গে ফেলা হলো একাধিক বাড়ি ৷ তার ধাক্কা বনদফতর সামাল দেওয়ার আগে সোমবার রাতে কলাইকুন্ডার বাঁকড়াতে এক ব্যাক্তিকে খুন করলো উন্মত্ত দাঁতাল ৷ নতুন করে খড়্গপুর গ্রামীন ও মানিকপাড়ার বাসিন্দাদের কাছে আতঙ্ক তৈরী করলো হাতির পাল ৷

বনদফতর সুত্রে জানাগিয়েছে, ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার গোদারাস্তা গ্রামে সোমবার ভোরে প্রবেশ করেছিল হাতি ৷ খাবারের খোঁজে কয়েকদিন ধরেই হাতির পাল পাশপাশি এলাকায় ঘোরাফেরা করছিল ৷ মানিকপাড়ার বিভিন্ন গ্রামে ঢুকে আক্রমন চালিয়েছিল হাতি ৷ সোমবার ভোরে আক্রমন চালালো মানিকপাড়ার গোদারাস্তা গ্রামে ৷ গ্রামবাসীরা জানান- এদিন ভোরে গ্রামে খাবারের খোঁজে ঢুকেছিল কয়েকটি হাতি ৷ অন্যান্য দিনের তুলনায় হিংস্র ছিল হাতি ৷ পরপর মাটির ও পাকার বাড়ি কয়েকটা ভেঙে দেয় খাবার খুঁজতে গিয়ে ৷ গ্রামবাসীরা অনেক চেষ্টা করে হাতিকে গ্রামছাড়া করেছে ৷

অন্যদিকে এদিন সন্ধার পরে কলাইকুন্ডা রেঞ্জের বাঁকড়া এলাকাতে রাস্তায় এসে গিয়েছিল হাতি ৷ ওই এলাকাতে একটি হাতির পাল কয়েকদির ধরেই ছিল ৷ কলাইকুন্ডার জঙ্গলে থাকা ওই হাতিকে দেখতে বহু মানুষই ভীড় করছিলেন জঙ্গলের পাশে ৷ তাদের উত্তক্ত করনে হাতি সম্প্রতি কৌতুহলীদের বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছিল ৷ তার মাঝেই সোমবার রাত ৮ টা নাগাদ হাতির হামলা মানুষকে ৷ স্থানীয় সুত্রে জানা দিয়েছে, বাঁকড়া এলাকাতে রাস্তা ঘরে সন্ধা ৭ টার পরে সুজিত মাহাতো নামে স্থানীয় বাসিন্দা কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৷ অন্ধকারে হাতির সামনে পড়ে গেলে একটি হাতি তাকে তুলে আছড়ে দেয় ৷ ঘটনাস্থলেই মারা যান তিনি ৷ স্থানীয়রা তাঁর দেহ উদ্ধার করেছে পরে ৷

এই ঘটনাতে নতুন করে আতঙ্ক ৷ যদিও সম্প্রতি বনদফতরের অনুষ্ঠানে মেদিনীপুরে বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক একাধিক প্রতিশ্রুতী দিয়েছিলেন হাতি নিয়ন্ত্রনের ৷ তার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আগে হাতির হামলাতে মারা যাওয়া ও বাড়ির ক্ষতি অব্যহত ৷ 



কোন মন্তব্য নেই