Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

urs festival : দু-বছর পর মেদিনীপুরে উরুষ উত্সবে বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই ট্রেন

মেদিনীপুরঃ ২২০০ পুণ্যার্থী নিয়ে বাংলাদেশের পুণ্যার্থী স্পেশাল ট্রেন ভোর ৫ টা নাগাদ মেদিনীপুর ষ্টেশনে প্রবেশ করলো অবশেষে৷ বাংলাদেশের বিশেষে ট্রেন মেদিনীপুর ষ্টেশনে পৌঁছাতেই তাদের স্বাগত জানালো মেদিনীপুর পৌরসভা ৷ মেদিনীপুর ষ্টেশনে …

 

মেদিনীপুরঃ ২২০০ পুণ্যার্থী নিয়ে বাংলাদেশের পুণ্যার্থী স্পেশাল ট্রেন ভোর ৫ টা নাগাদ মেদিনীপুর ষ্টেশনে প্রবেশ করলো অবশেষে৷ বাংলাদেশের বিশেষে ট্রেন মেদিনীপুর ষ্টেশনে পৌঁছাতেই তাদের স্বাগত জানালো মেদিনীপুর পৌরসভা ৷ মেদিনীপুর ষ্টেশনে তাদের স্বাগত জানিয়ে মেদিনীপুর শহরের উরুষ উতসবের দিকে পাঠানো হয়েছে ৷ করোনার কারনে ২০২১ এবং ২০২২ সালে এই পুণ্যার্থী স্পেশাল বাংলাদেশী ট্রেন মেদিনীপুরে আসতে পারেনি ৷

১৫ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুর শহরে মির্জাবাজার এলাকাতে শুরু হয়েছে আন্তর্জাতিক উরুষ উতসব ৷ করোনা পর্ব শেষ হতেই এই উত্সবের আয়োজন বড়ো করে করা হয়েছে ৷ গত দুবছর এই উতসবের বহর ছোটো হয়ে গিয়েছিল করোনার কারনে ৷ প্রতিবছর এই উতসবে ভারত বর্ষের বিভিন্ন প্রান্তের লোকজন সহ বাংলাদেশের কয়েক হাজার পুণ্যার্থী এখানে হাজির হয়ে থাকেন ৷ গত দুবছর করোনার কারনে এই পুন্যার্থীরা উপস্থিত হতে পারেনি মেদিনীপুরে ৷ অবশেষে পরপিস্থিতি স্বাভাবিক হতে উপস্থিত হয়েছে ৷ উপস্থিত হয়েই ভারতীয় রেলওয়ে ও আয়োজকদের ধন্যবাদ জানালেন তাঁরা ৷

পুন্যার্থীদের মধ্য থেকে তাদের টিম লিডার তথা আঞ্জুমান ই কাদেরিয়ার সভাপতি মহবুল আলম বলেন- ১৯০২ সাল থেকে আমরা এই উরুষে উপস্থিত হচ্ছি ৷তারমধ্য ১২০ বছরে ৪ বার উপস্থিত হতে পারিনি ৷ প্রথম দুবার ১৯৬৫,১৯৭১ সালে যুদ্ধের কারনে এবং করোনার কারনে ২০২১ এবং ২০২২ তে আমরা আসতে পারিনি উরুষে ৷এবার আসতে পেরে ভালো লাগছে ৷ ভারতীয়র অভ্যর্থনাতে আমরা আপ্লুত ৷ অনেক ধন্যবাদ রেলওয়েকেও ৷

মেদিনীপুর ষ্টেশনে আগে থেকেই পুণ্যার্থীদের স্বাগত জানাতে তৈরী ছিল মেদিনীপুর পৌরসভা ৷ ভারতীয় রেলওয়ে তাদের নিয়ম মতো হাজির করে মেদিনীপুর ষ্টেশনে ৷ তারপরে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ আধিকারিকরা ষ্টেশনে তাঁদের অভ্যর্থনা জানিয়ে উরুষ উতসব প্রাঙ্গনে পাঠানোর ব্যাবস্থা করেন ৷



কোন মন্তব্য নেই