Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Ghatal :পুলিশ ও বিডিও নজর রাখলেও মাঠে ঝেড়ে রাখা ধান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, চাঞ্চল্য ঘাটালে

ঘাটাল: গত সপ্তাহ তিন ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতে কৃষি জমিতে নাড়া পড়ানো নিয়ে কড়া হচ্ছিল প্রশাসন। মেশিনে ধান কাটার পর  মাঠে পড়ে থাকা নাড়া বা খড়ে আগুন লাগাচ্ছিলেন একদল লোকজন। সেই আগুন চারদিকে ছড়িয়ে চাষের পাকা ধান…

 

ঘাটাল: গত সপ্তাহ তিন ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতে কৃষি জমিতে নাড়া পড়ানো নিয়ে কড়া হচ্ছিল প্রশাসন। মেশিনে ধান কাটার পর  মাঠে পড়ে থাকা নাড়া বা খড়ে আগুন লাগাচ্ছিলেন একদল লোকজন। সেই আগুন চারদিকে ছড়িয়ে চাষের পাকা ধান পর্যন্ত পুড়ে যাচ্ছিল। চরম ক্ষতির আশঙ্কা করে রাতের বেলা বিডিও পুলিশ সকলেই মাঠের দিকে নজর রাখছিলেন। তার মাঝে ঘাটালের বলরামপুর এলাকাতে এক কৃষকের ঝেড়ে চাপা দিয়ে রাখা ধান পুড়িয়ে দিল কেউ বা কার। নতুন করে উদ্বেগ প্রশাসনের। হতাশ কৃষক।

তিন সপ্তাহ ধরেই মাঠে ধান কাটার সময় চলছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। দ্রুত ধান কেটে গুছিয়ে নিতে কৃষকেরা মেশিনের সাহায্যে মাঠেই ধান ঝেড়ে নিচ্ছিলেন। সেই স্থান থেকে পড়ে থাকা খড় বাড়িতে না বয়ে এনে মাঠেই আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছিলেন কৃষকেরা। এতে চাষের মাটির যেমন ক্ষতি হচ্ছিল, খড়ের সেই আগুন দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে বহু চাষ পুড়িয়ে দিচ্ছিল। কৃষক ও গ্রামবাসীদের সতর্ক করে কড়া হাতে দমন করতে নেমেছিলেন ঘাটালের, চন্দ্রকোনা, এলাকার বিডিও ও পুলিশ কর্তারাও। গভীর রাতেও তারা নজরদারি ও পাহারা দিচ্ছিলেন।

চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন -" মাঠে এই ধরনের আগুন লাগানোর ঘটনাটা খুব ক্ষতিকারক চাষের ক্ষেত্রে। সকলকেই এ বিষয়ে সচেতন করা হয়েছে। তারপরেও একদল লোক এই আগুন লাগাচ্ছে। তাই নজর রাখা হচ্ছে।"

এই নজরদারির মাঝেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এক চাষীর মাঠে ঝেড়ে রাখা ধান। ঘাটালের বলরামপুর এলাকার মাঠে  মোহন পোড়ে নামে এক চাষী সোমবার সন্ধ্যায় ধান ছেড়ে ত্রিপলে চাপা দিয়ে বাড়ি গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় প্রায় দেড় কিলোমিটার দূরে নিজের বাড়িতে সেই ধান নিয়ে যেতে পারেননি। মঙ্গলবার সকালে মাঠে এসে দেখেন ঝেড়ে চাপা দিয়ে রাখা সেই ধানে কেউ বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। হতাশ হয়ে যান ওই কৃষক। খুব বেশি চাষ যোগ্য জমি নেই ওই ব্যক্তির। ঋণ করে করা চাষের ধান পুড়ে যাওয়ায় হতাশ তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




কোন মন্তব্য নেই