Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Jangalmahal :চাষের মাঝপথে চুরি গেল পাম্পের সোলার সিস্টেম, রাস্তায় গাছ ফেলে অবরোধ কৃষকদের

শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার অন্তর্গত দহ এলাকায় জঙ্গলে ঘেরা গ্রামবাসীদের চাষের সুবিধার্থে বসানো হয়েছিল মাটির সৃষ্টি প্রকল্পে সোলার সিস্টেম পাম্প। শনিবার রাতে চুরি করে কেউ বা কারা। সবজি ও আলু চাষের ভরা মরশুমে এই চুরিত…

 

শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার অন্তর্গত দহ এলাকায় জঙ্গলে ঘেরা গ্রামবাসীদের চাষের সুবিধার্থে বসানো হয়েছিল মাটির সৃষ্টি প্রকল্পে সোলার সিস্টেম পাম্প। শনিবার রাতে চুরি করে কেউ বা কারা। সবজি ও আলু চাষের ভরা মরশুমে এই চুরিতে মাথায় হাত কৃষকদের। অবিলম্বে চোর ধরা ও উপায় বের করার দাবিতে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

শনিবার সকাল থেকে এই চিত্র দেখা গিয়েছে শালবনী থানার জঙ্গলমহল এলাকার দহ তে। জঙ্গলে ঘেরা পাথুরে ওই এলাকাতে ভৌম জল স্তর নিচে হওয়ায় সেচের সমস্যা রয়েছে। চাষীদের সুবিধার্থে তাই মাটির সৃষ্টি প্রকল্পে সোলার চালিত সাবমারসিবল। ইতিপূর্বে সেই পাম্প একবার চুরি হয়ে গিয়েছিল। এলাকার লোকজনের বারবার দাবীতে পুনরায় সোলার সিস্টেমসহ পাম্প আবার বসানো হয়েছিল কয়েক মাস আগে। শনিবার সকালে দেখা যায় বহু মূল্য সেই সোলার সিস্টেম খুলে নিয়ে চুরি করেছে কেউ বা কারা।
এই মুহূর্তে প্রায় ৩০ বিঘা জমি জুড়ে বিভিন্ন রকম সবজি ও আলুর চাষ শুরু হয়েছে। একমাত্র সেচের ভরসা সেই পাম্প বিকল হয়ে যাচ্ছে দেখে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। শনিবার সকালেই ওই সংলগ্ন পিচ রাস্তায় গাছ কেটে ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন তারা। তাদের দাবি অবিলম্বে এই চোরকে ধরতে হবে। সেই সঙ্গে বিকল হয়ে যাওয়া সেচ স্বাভাবিক করতে হবে তা না হলে চরম ক্ষতির মুখে কৃষকেরা।

স্থানীয় বাসিন্দা তাপস নন্দী বলেন-" প্রশাসনের দেওয়া এই সাবমারসিবল থেকে এখানকার বহু চাষিরা উপকৃত হতেন। এই মুহূর্তে সবারই লাগানোর চাষের কাজ বড় হতে শুরু করেছে। সেই মুহূর্তে পাম্প চুরি হয়ে যাওয়ায় চরম লোকসানের মুখে সকলে। আমাদের দাবি প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক যাতে ক্ষতি হওয়া থেকে বাঁচে সকলেই।"

রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুনে পরিস্থিতি সামাল দিতে আছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় অবরোধ বিক্ষোভ প্রশমিত হয় বেশ কয়েক ঘন্টা পর।

কোন মন্তব্য নেই