Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Dev :হিরণ-আমার ভালো বন্ধু,তবে আমি দলকে বড় করতে কারো সম্বন্ধে খারাপ কথা বলবো না: ঘাটালে বললেন সাংসদ দেব

ঘাটাল: দেবকে নিয়ে হিরনের বিতর্কিত মন্তব্য ঝড়ের মাঝে ঘাটালে মঙ্গলবার হাজির হলেন তৃণমূলের ঘাটালের সংসদ দীপক অধিকারী তথা দেব। বেশ কয়েকটি বৈঠক ও পরিদর্শন নিয়ে জেলা প্রশাসনের মাঝে হাজির হয়েছিলেন তিনি। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে…

 


ঘাটাল: দেবকে নিয়ে হিরনের বিতর্কিত মন্তব্য ঝড়ের মাঝে ঘাটালে মঙ্গলবার হাজির হলেন তৃণমূলের ঘাটালের সংসদ দীপক অধিকারী তথা দেব। বেশ কয়েকটি বৈঠক ও পরিদর্শন নিয়ে জেলা প্রশাসনের মাঝে হাজির হয়েছিলেন তিনি। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে তিনি জানিয়ে দেন-" রাজনীতির স্বার্থে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করব না, হিরনেরও ওটা বোঝা উচিত।"

গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেবের উদ্দেশ্যে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। দেবের সম্বন্ধে মন্তব্য করেছিলেন -" এখানকার সাংসদ ভোটের সময় আসেন ভোট শেষ হলে কলকাতার ফ্ল্যাটে চলে যান। ঘাটালের মানুষ এখানে বন্যায় ডুবছে আর নেতা ভোটে জিতে গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে সুইমিং করছে। গরু চোর এনামুল এর কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাচ্ছে আর নায়িকাদের সঙ্গে নাচ গান করছে।"

এই মন্তব্য নিয়ে তীব্র রাজনৈতিক চাপানো উতোর শুরু হয়েছিল। এর মাঝেই মঙ্গলবার ঘাটাল শহরে কর্মসূচি নিয়ে দেব হাজির হচ্ছে জেনে বিজেপি মঙ্গলবার সকাল থেকে পোস্টারিং শুরু করে এলাকা জুড়ে। বিজেপির পক্ষ থেকে পোস্টারিং করা হয় "হিরনের খোঁচা পেয়ে তবে দেব আসছে ঘাটালে।" স্থানীয় বিজেপি নেতারা দাবি করেন-" আমাদের বিজেপি বিধায়ককে ধন্যবাদ। তিনি ঘাটালবাসীর কথা মনে করিয়ে দিয়েছেন দেব কে। তাই আজকে ছুটে আসছেন ।তিনি কোন কাজই করেননি, ভুলে গিয়েছেন ভোটের পর।"
এরই মাঝে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে মঙ্গলবার দুপুরে ঘাটাল শহরে হাজির হন সাংসদ দেব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক আয়েশা রানি ও পুলিশ সুপার দিনেশ কুমার। ঘাটালের মহকুমা শাসকের অফিসে দীর্ঘক্ষন বীরসিংহ উন্নয়ন পর্ষদ ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়। তারপরে সাংবাদিকদের সামনে দেব বলেন-" হিরন আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। অনেক ছবিতে আমার পারিশ্রমিক না নিয়েও কাজ করেছে সে। হয়তো এতগুলো লোকের সামনে হাতে মাইক পেয়ে আবেগে কিছু বলে ফেলেছে। এটাই এখনকার রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। তবে আমি দলের কাছে বড় হতে এমন কোন কিছু মন্তব্য করব না। হিরন দা-রও বোঝা উচিত রাজনীতি করতে গিয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়। রাজনৈতিক চর্চা কারো বাড়িতে গিয়ে না ঢুকে যায়। আর এনামুলকে আমি চিনিই না। সে বিষয়ে আমাকে কেউ তদন্তকারীরাও সেভাবে জিজ্ঞাসাও করেনি। এগুলো সব ভিত্তিহীন ৷"


এদিন দেব প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের কর্মসূচি নিয়ে বেরিয়ে যান।সেখানেও ঘাটাল হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে বৈঠক করেন ৷ পরে ঘাটাল কলেজের গভর্নিং বডির বৈঠকে বসেন ৷ কলেজের বৈঠক সেরে রওয়ানা দেন ডেবরার উদ্দেশ্যে ৷ 

কোন মন্তব্য নেই